বন্যার ঝুঁকিতে সৌদি আরব
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবজুড়ে প্রবল বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় গতকাল জুমুয়াবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কর্তৃপক্ষ বলছে, অস্থিতিশীল আবহাওয়ার কারণে দেশজুড়ে মুষলধারে বৃষ্টি, বজ্রঝড় এবং হঠাৎ বন্যার ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাতের প্রভাব পড়বে সৌদি আরবের বিস্তীর্ণ এলাকায়। এর মধ্যে রয়েছে মক্কা শরীফ, জেদ্দা, মদীনা শরীফ, তাবুক, আল জউফ, উত্তর সীমান্ত অঞ্চল, হাইল, আল কাসিম, রিয়াদ, পূর্ব প্রদেশ, আল বাহা, আসির এবং জাজানসহ বিস্তৃত ভৌগোলিক অঞ্চল। এসব অঞ্চলে বৃষ্টি ভিন্ন ভিন্ন মাত্রায় হলেও কিছু এলাকায় তা মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া বিভাগ জনসাধারণকে সরকারি সূত্র থেকে নিয়মিত আবহাওয়ার আপডেট নিতে, বন্যাপ্রবণ উপত্যকা ও নালা পারাপার এড়িয়ে চলতে এবং বৃষ্টির সময় বিশেষ করে কম দৃশ্যমানতার মধ্যে গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে। এছাড়া সিভিল ডিফেন্সের জারি করা নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে উপকূলীয় ও পার্বত্য এলাকার বাসিন্দাদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘চোখের বদলে চোখ’; সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের কঠোর হুঁশিয়ারি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘গাজায় বসতি স্থাপনের পরিকল্পনার উদ্দেশ্য সন্ত্রাসী ইসরায়েলের পুনঃদখলের বাসনা’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডান ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ড্রোন হামলা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাবা শরীফের ওপর সরাসরি সূর্যের অবস্থান
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের অর্থনীতিতে ধস, পূরণ হচ্ছে না লক্ষ্যমাত্রা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আল-আকসা মসজিদের ফটক বন্ধ করে দিলো দখলদার ইসরাইল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নতুন যুদ্ধশঙ্কায় সউদী-ইয়েমেন
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছে -সেন্টকম
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের লক্ষ্য করে সৌদি হামলা, ড্রাম্পের সমর্থনের দাবি দুই মার্কিন কর্মকর্তার
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘বিদেশি’ ঘোষিত ১৯৩ জন হলেও দুই বছরে আসাম বাংলাদেশে পুশ ইন করেছে ১৬৭৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮ দিনে ইউরোপে ১৩ হাজার মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)