বন্যার কবলে কলকাতা ও পশ্চিমবঙ্গ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
, ০৯ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
কলকাতা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার নদীর পানি উপচে বন্যা দেখা দিয়েছে। চাষের জমি ও জনপদ প্লাবিত হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলমান ছিলো কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও ছিলো।
কলকাতা শহরে গত কয়েকদিন ধরে লাগাতার ভারী বৃষ্টিতে বহু রাস্তা পানিমগ্ন হয়ে পড়েছে। দক্ষিণ কলকাতা থেকে শুরু করে উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকায় পানি জমায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। বহু জেলায় স্কুল-কলেজ ছুটি ঘোষণা করতে হয়েছে। রেললাইনে পানি জমার কারণে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে।
শিয়ালদহ বিভাগের মেন লাইন এবং বনগাঁ শাখার বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে চলছে। দক্ষিণের বেশির ভাগ জেলাতেই একই পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আলিপুরে ৮১.৬ মিলিমিটার, দমদমে ৯৯.৩ মিলিমিটার এবং সল্টলেকে ৮৮.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন ইতোমধ্যেই বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা দফতর একাধিক জেলায় উদ্ধারকাজ শুরু করেছে। বহু অধিবাসীকে নিরাপদ স্থানে সরানো হয়েছে।
সার্বিকভাবে বন্যা পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষও যেন সক্রিয়ভাবে মোকাবিলায় অংশগ্রহণ করে, সেই আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুপারি বাগানে সাথি ফসল হিসেবে লটকন চাষে সফল পঞ্চগড়ের সুমন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুপারি বাগানে সাথি ফসল হিসেবে লটকন চাষে সফল পঞ্চগড়ের সুমন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)