বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে মৃত্যু
সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বন্ধুর চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের ছুরিকাঘাতে আবুল হোসেন রাফি (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পল্লী চিকিৎসক শাহীন (৬০) পলাতক রয়েছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় মারা যান রাফি।
এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে রাফিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা।
নিহত আবুল হোসেন রাফি অশ্বদিয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের আলিপুর গ্রামের আজাদের ছেলে। তিনি কবিরহাট সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
অভিযুক্ত পল্লী চিকিৎসক শাহীন একই এলাকার সুজায়েত উল্লার ছেলে।
রাফির পরিবার ও বন্ধুরা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অশ্বদিয়া সোলেমান উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় একজনের হাত লেগে রাফির বন্ধু রুমনের ঠোঁট ফেটে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে মাঠ থেকে রুমনকে নিয়ে চানমিয়া মোড়ের পল্লী চিকিৎসক শাহীনের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক শাহীন রুমনকে চিকিৎসা দিতে অপারগতা দেখালে তার সঙ্গে উপস্থিত সবার বাকবিতন্ড হয়। একপর্যায়ে রাফির সঙ্গে চিকিৎসক শাহীনের হাতাহাতির মধ্যে শাহিন রাফিকে চা দোকান থেকে একটি ছুরি নিয়ে গলায় আঘাত করেন। এতে রাফির গলার রগ কেটে যায়।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।