বন্দিদের মুক্তি দাবিতে আবার বিক্ষোভ: ইসরাইলকে সমঝোতায় ফিরতে স্বজনদের দাবি
গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে বন্দি ইসরাইলি নাগরিকদের মুক্তির দাবিতে আবারো তেল আবিবে ব্যাপক বিক্ষোভ- মিছিল ও সমাবেশ হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে অনুষ্ঠিত এই বিক্ষোভ সমাবেশে বন্দীদের স্বজনরা তাদের পরিবারের সদস্যদেরকে ফিরিয়ে আনার চেষ্টার অংশ হিসেবে আবারো কায়রো আলোচনায় ফিরে যেতে দখলদার ইসরাইল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
গাজায় যুদ্ধবিরতি এবং বন্দীদের মুক্তির বিষয়ে মিশরের রাজধানী কায়রোয় কয়েকদিন ধরে আমেরিকা, ইসরাইল, কাতার এবং মিশরের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। কিন্তু স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ এবং তারপর বন্দিদের মুক্তির বিষয়ে আলোচনা শুরুর প্রশ্নে হামাস অনড় অবস্থান গ্রহণ করার পর ইসরাইলি প্রতিনিধি দল ওই আলোচনা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। কিন্তু বন্দীদের স্বজনরা আবারো কায়রো আলোচনায় ফিরে যাওয়ার জন্য ইসরাইলের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছে।
বিক্ষোভ সমাবেশে কোনো কোনো বক্তা ইসরাইল সরকারের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছে, বন্দিরা যদি আপনাদের ছেলে মেয়ে বা সন্তান হতো তাহলে তারা কী করতো?
এর আগেও ইসরাইলি বন্দীদের মুক্তির দাবিতে তেল আবিবসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। এসব সমাবেশ থেকে ইসরাইলের সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু পদত্যাগের দাবিও জানানো হয়। বিশ্লেষকরা বলছে, গাজায় আগ্রাসন বন্ধ করলে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে; এজন্য সে এই যুদ্ধ বন্ধ করতে চাইছে না।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।