বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচিতে স্কপের সমর্থন
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটিসি) সহ বিভিন্ন স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগের বিরোধিতা করে বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচিতে সমর্থন জানিয়েছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রাম।
আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে স্কপভুক্ত সংগঠনগুলোর নেতাকর্মী ও সমর্থকদের এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল জুমুয়াবার (২ অক্টোবর) স্কপ চট্টগ্রামের কার্যালয়ে সংগঠনটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্কপের যুগ্ম সমন্বয়ক রবিউল হক শিমুলের সভাপতিত্বে সভায় বন্দরের বিভিন্ন স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
সভায় বন্দরের বিভিন্ন স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগের বিরোধিতায় বিভিন্ন সংগঠনের ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ৫ অক্টোবর বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার যে–কোনো উদ্যোগের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, শ্রমিক-কর্মচারীদের স্বার্থ, বন্দরের সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জন উদ্ধার
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে তরুণ নিহত
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার -প্রধানমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সাথে সম্পর্ক স্থাপনে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফারাক্কা চুক্তি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে হবে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাড়ে ৬ লাখ জেলে পরিবারের জন্য ১,৫৫৭ মে. টন চাল বরাদ্দ
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে চুনকুটিয়ায়
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিজিটাল হচ্ছে বিবাহ ও তালাক নিবন্ধন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে গত ৫ বছরে কমেছে ইলিশ উৎপাদন, বাড়ছে শঙ্কা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেনারেলের দায়মুক্তি প্রতিবেদনটি বিভ্রান্তিকর -বিজিবি
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)