হাটিকুমরুল ইন্টারচেঞ্জ :
বদলে যাবে ২২ জেলার সড়ক যোগাযোগ
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
উত্তরবঙ্গগামী মানুষের কাছে ‘হাটিকুমরুল’ মানেই এত দিন ছিল দীর্ঘ যানজট আর ভোগান্তি। তবে এই দুর্ভোগের দিন এবার শেষ হতে চলেছে। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম ও আধুনিক প্রযুক্তি-নির্ভর হাটিকুমরুল ইন্টারচেঞ্জ।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল গোলচত্বর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল। এখান থেকেই রাজধানী ঢাকা, উত্তরবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যানবাহন চলাচল করে। প্রতিদিন হাজার হাজার যানবাহনের চাপ সামলাতে গিয়ে বছরের পর বছর ধরে এখানে তৈরি হতো তীব্র যানজট। এই সংকট নিরসনে ৭৪৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্প।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২২ সালে শুরু হওয়া প্রকল্পটির প্রাথমিক মেয়াদ ছিল ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে জমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তরসহ নানা প্রশাসনিক জটিলতায় কাজের গতি কিছুটা ব্যাহত হয়। পরবর্তীতে এর মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের বদলে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।
বর্তমানে প্রকল্পের প্রায় ৭২ শতাংশ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে বালু ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ, এসএমডি ব্রিজের গুরুত্বপূর্ণ অংশ এবং সার্ভিস এলাকার কাজ সম্পন্ন হয়েছে।
সাসেক-২ প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক সারফরাজ হোসেন বলেন, আমরা ২৪ ঘণ্টা দুই শিফটে কাজ করছি। আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যেই মূল কাঠামোর কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিসেম্বরে ইন্টারচেঞ্জটি চালু হলে কেবল সিরাজগঞ্জ নয়, ঢাকা থেকে শুরু করে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২২টি জেলার মানুষের যাতায়াত আরও দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ পেছনে ফেলে দেশের অন্যতম ব্যস্ত এই সড়ক করিডোর প্রবেশ করবে এক নতুন যুগে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)