বদলির পর সরকারি কোয়ার্টারের দরজা-জানালা খুলে নিলেন প্রকৌশলী!
, ১৫ অক্টোবর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
গণপূর্ত অধিদপ্তরের এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি কোয়ার্টারের দরজা-জানালাসহ অন্যান্য সামগ্রী খুলে নেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলীর নাম ইব্রাহিম বিশ্বাস। তার বদলিজনিত কারণে পাবনা ছাড়ার আগে তিনি এই ঘটনা ঘটান। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও দ্রুত ভবনটি মেরামত করার আশ্বাস দিয়েছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটি দরজা-জানালা ও আসবাবপত্রবিহীন অবস্থায় পরিত্যক্ত মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে যেন এক ভুতুড়ে পরিবেশ। এই ভবনটিতেই উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বসবাস করতেন। প্রায় ছয় মাস আগে তাকে পাবনা থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয়। সম্প্রতি তিনি সরকারি বাসাটির দরজা-জানালা ও অন্যান্য সরঞ্জাম খুলে নিয়ে যান।
এদিকে, অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস দরজা-জানালা খুলে নেওয়ার কথা স্বীকার করেছেন। একটি কল রেকর্ডে তিনি দ্রুত সময়ের মধ্যে খুলে নেওয়া সরঞ্জামগুলো পুনরায় স্থাপনের প্রতিশ্রুতি দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে গণপূর্ত অধিদপ্তরের কিছু অসৎ কর্মকর্তার যোগসাজশে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আবারও সামনে এসেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘উচ্চাভিলাষী’ বাজেট, বাস্তবায়ন নিয়ে উদ্বেগ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দিল্লিতে বিজিবি-বিএসএফ বৈঠক: যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দরের এনসিটি ইহুদীবাদী ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবীসহ ৫ দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বড় বাজেটে কৃষির হিস্যা ছোট
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সুন্দরবনের দস্যুবাহিনী এখন অনেকটাই ‘কোণঠাসা’
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাজারে স্বস্তি নেই, অপরিবর্তিত নিত্যপণ্যের দাম
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকঋণের ওপর সরকারি নির্ভরতা কমানোর ঘোষণা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)