বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক গাড়ি চলবে আজ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক গাড়ি চলাচল করবে আজ শনিবার (২৩ সেপ্টেম্বর)। বছর খানেক আগে টানেলের দুই টিউবের কাজ শেষ হয়েছে। ভেতরের নিরাপত্তাজনিত কাজ ও আলোকসজ্জা শেষে টানেলে গাড়ি চলা এখন সময়ের ব্যাপার। টানেলের প্রকল্প পরিচালক হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকল্পটির পরিচালক হারুনুর রশিদ বলেন, টানেলের কারণে এটি সকলের জন্য ব্যবহার উপযোগী করতে সময় লেগেছে। ব্রিজ বা রাস্তা হলে অনেক আগেই এটি ব্যবহার করা যেতো। সব কাজ শেষ শনিবার ট্রায়াল রান হবে।
টানেলের ভেতরে-বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগেও নিরাপদ থাকবে এই টানেল। টিউবের দুই পাশে এবং উপরের অংশে বসানো হয়েছে বিশেষ ধরনের লাইট, যা সার্বক্ষণিক দিনের মতো আলোকিত রাখবে টানেলকে। স্থাপন করা হয়েছে আড়াইশর বেশি হাই রেজুলেশন সিসি ক্যামেরা। টানেলের ভেতরে ‘সুই’ এর মতো সুক্ষ্ম কোনো বস্তু পড়ে থাকলেও সেটি ধরা পরবে ক্যামেরায়।
প্রকল্প পরিচালক বললেন, ভূমিকম্প কিংবা ঝূর্ণিঝড়ের মতো প্রকৃতিক দূর্যোগেও টানেল নিরাপদ থাকবে। তবে বড় ধরনের জলোচ্ছ্বাসের পূর্বাভাসে যান চলাচল ও দুই টিউবের মুখে বসানো ফ্লাড গেইট বন্ধ থাকবে। পানি অপসারণে টিউবের ভেতরে ৫২টি পাম্প বসানো হয়েছে। আশা করছি, ১০০ বছরের মধ্যে এই টানেলের কিছুই হবে না।
সার্বিক নিরাপত্তায় টানেলের দু’পাশে বসছে পুলিশ ফাঁড়ি, ফায়ার স্টেশন ও স্ক্যানার। এ বিষয়ে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জ ল হোসেন মিয়া বলেন, নিরাপত্তার সকল ব্যবস্থা নেয়া আছে। স্থানীয় পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও ট্যুরিস্ট পুলিশ টানেলের আশেপাশে বিভিন্ন দায়িত্বে থাকবে।
উল্লেখ্য, ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু টানেল। প্রকল্পটি বাস্তবায়ন করেছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। আগামী ৫ বছর টানেলটির রক্ষণাবেক্ষণের দায়িত্বেও থাকবে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।