বগুড়ার চরে ‘লাল সোনা’ বিপ্লব
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বগুড়ার যমুনাঘেঁষা চরগুলোর চারদিকে যেন লাল রঙের এক সমুদ্র। বাড়ির উঠান, বাঁধ, বালুচর-সবখানেই শুকাতে দেওয়া হয়েছে লালমরিচ।
সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের চরাঞ্চল এখন উত্তরাঞ্চলের সবচেয়ে বড় শুকনা মরিচ উৎপাদন এলাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এ মৌসুমে সাত হাজার ১০০ একর জমিতে মরিচ চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ১৮ হাজার ১৭৬ টনের বেশি, যার বাজারমূল্য প্রায় ৩৫০ কোটি টাকা। এর মধ্যে শুধু সারিয়াকান্দির চরেই লেনদেন হতে পারে ১৮০ কোটির টাকারও ওপরে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা ও মাঠ পর্যায়ের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত এক দশকে বগুড়ার যমুনাবিধৌত চরাঞ্চলে শুকনা মরিচ উৎপাদনে বড় ধরনের পরিবর্তন এসেছে। ২০১৪-১৫ অর্থবছরের দিকে জেলায় মরিচের আবাদ ছিল তিন হাজার ৮০০ হেক্টর। উৎপাদন ছিল ১০ হাজার টনের কাছাকাছি। এর বাজারমূল্য ছিল ৮০-১০০ কোটি টাকার মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের চরাঞ্চলে আবাদ বাড়তে থাকে। ২০২১-২৩ সময়কালে শুকনা মরিচ চাষ ৬৫০০-৭৮০০ হেক্টরে পৌঁছায়। উৎপাদন দাঁড়ায় ১২-১৫ হাজার টনের কাছাকাছি। যার বাজারমূল্য ১৩০-১৫০ কোটি টাকায় উন্নীত হয়।
সবশেষ ২০২৪-২৫ মৌসুমে শুধু শুকনা মরিচের উৎপাদন হয়েছে ১৮-২০ হাজার টন এবং এর বাজারমূল্য ৩৫০ কোটি টাকার ঘরে। উত্তরোত্তর শুকনা মরিচ চাষে সাফল্যের পেছনে রয়েছে চরাঞ্চলের উর্বর পলি মাটি, হাইব্রিড জাতের ব্যবহার, বড় মসলা কোম্পানির চাহিদা এবং স্থায়ী বাজার তৈরি।
এবার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার চরাঞ্চলে সাত হাজার ১০০ একর জমিতে মরিচ চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ১৯ হাজার ৮৭৬ টনের বেশি। বর্তমান বাজারদরে এর আর্থিক মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩৪৮ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বড় অংশ এসেছে সারিয়াকান্দির যমুনা চর থেকে। এককভাবে এই উপজেলাতেই প্রায় ১৭০ কোটি টাকার লেনদেন হওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষি কর্মকর্তাদের হিসাব বলছে, প্রতি বিঘা জমিতে মরিচ চাষে গড়ে খরচ হয় প্রায় ২০ হাজার টাকা। অনুকূল আবহাওয়ায় ফলন হয় ৮- ৯ মণ। বাজারে প্রতি মণ ৮-১২ হাজার টাকায় বিক্রি হলে বিঘাপ্রতি সম্ভাব্য লাভ দাঁড়ায় ৩০-৪০ হাজার টাকা।
তবে কৃষকদের ভাষ্য, বাস্তবে এই হিসাব সবসময় মেলে না। কারণ উৎপাদন খরচের বড় অংশ চলে যায় হাইব্রিড বীজে, যার দাম কেজিপ্রতি ৬০-৭০ হাজার টাকা পর্যন্ত। এর সঙ্গে যোগ হয় সার, কীটনাশক, শ্রম ও সেচ খরচ। ফলে প্রকৃত ব্যয় অনেক সময় সরকারি হিসাবের চেয়ে বেশি হয়ে যায়।
আরেকটি বড় সমস্যা হলো ফলনের অসমতা। একই চরে এক জমিতে ভালো ফলন হলেও পাশের জমিতে কম হতে পারে। তার ওপর বাজারে ‘গ্রেডিং’ ব্যবস্থা কার্যকর থাকায় রং, আকার ও শুকানোর মান সামান্য কম হলেই দাম হাজার টাকার ব্যবধানে পড়ে যায়।
সারিয়াকান্দির কৃষক আবুল হোসেন বলেন, ‘মাঠে ভালো ফলন হয় কিন্তু আড়তে গেলে বলে রং ঠিক না, শুকানো ঠিক না। তখন ১০ হাজার টাকার মরিচ সাত হাজারে বিক্রি করতে হয়।’
কৃষি বিশেষজ্ঞ মোতাহার আলী জানান, গ্রাম পর্যায়ে আধুনিক শুকানো পদ্ধতি যেমন সোলার ড্রায়ার বা নিয়ন্ত্রিত সংরক্ষণাগার চালু করা গেলে কৃষকরা একই মরিচ থেকে ২০-৩০ শতাংশ বেশি দাম পেতে পারেন। কিন্তু এখন পর্যন্ত সেই উদ্যোগ সীমিত থাকায় মরিচের আসল লড়াইটা মাঠে না শুকানো আর সংরক্ষণের ধাপেই নির্ধারিত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












