ফ্লোরিডায় আঘাত হেনেছে বিপজ্জনক হারিকেন হেলেন
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ রবি , ১৩৯২ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
অত্যন্ত বিপজ্জনক হারিকেন হেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হেনেছে। দ্রুত গতিশীল হেলেন গত বৃহস্পতিবার অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি ৪ হারিকেনে পরিণত হয়। দুপুরের দিকে খ পেরি শহরের কাছে আঘাত হানে বলে মার্কিন জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে।
তারা জানায়, ঝড়টি এতটাই শক্তিশালী যে একটি দোতলা বাড়ি পানিতে ভাসিয়ে নিয়ে যেতে পারে। হারিকেনটি আঘাত হানার পর কয়েক মিলিয়নেরও বেশি মানুষ বিদ্যুৎবিহীন ছিল এবং রাস্তাগুলো প্লাবিত হয়ে যায়।
প্রথমে এটি প্রতি ঘণ্টায় ১৪০ মাইল (২২৫ কিলোমিটার) বেগে তালাহাসির দক্ষিণে বিগ বেন্ড এলাকায় আঘাত হানতে শুরু করে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সোশ্যাল মিডিয়ায় বলেছে, ‘ফ্লোরিডার বিগ বেন্ড উপকূলের প্রত্যেকেই সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ের ঝুঁকিতে রয়েছে।
সেন্ট পিটার্সবার্গ, ডাউনটাউন টাম্পা, সারাসোটা, ট্রেজার আইল্যান্ড এবং ফ্লোরিডার পশ্চিম উপকূলের অন্য শহরগুলোর কিছু অংশ ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। এরপর এ অঞ্চলের টাম্পা এবং টালাহাসি বিমানবন্দর বন্ধ হয়ে যায়।
এনএইচসির ডিরেক্টর মাইক ব্রেনান বলেছে, ‘আমরা ১৫ থেকে ২০ ফুট পানিচ্ছ্বাস হওয়ার আশঙ্কা করছি।
ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজ ডটকম অনুযায়ী, প্রায় এক লাখ ৩৬ হাজার ৫৫৩টি বাড়ি ও দোকানপাট বিদ্যুৎহীন ছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)