সাগরে তেল-গ্যাস অনুসন্ধান:
আশানুরূপ সাড়া মেলেনি, বাড়ানো হয়েছে দরপত্রের সময়
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ রবি , ১৩৯২ শামসী সন , ২৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের চড়া দামের মাঝে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে ডাকা দরপত্রে আশানুরূপ সাড়া না পাওয়ায় আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছ। এবার সাড়া পাওয়া যেতে পারে বলে আশা করছে পেট্রোবাংলা।
গত ৮ মে এক সেমিনারে পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছিল- ৭টি কোম্পানি দরপত্র কিনেছে। যদিও পেট্রেবাংলা ৫০টির বেশি কোম্পানির কাছে নিজস্ব উদ্যোগে ইমেল করে দরপত্রে অংশ নেওয়া আহ্বান জানিয়েছিল বলে দাবি করে। একইসঙ্গে আন্তর্জাতিক এসব কোম্পানির সঙ্গে যোগাযোগ করার জন্য ওই সব দেশের রাষ্ট্রদূতদের আহ্বান করা হয়। এরপরও আশা জাগানো সাড়া পায়নি বাংলাদেশ।
সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গোপসাগরের মিয়ানমার এবং ভারত অংশে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলন জোরদার করেছে দেশ দুটি। বাংলাদেশ সেই হিসাবে পিছিয়ে রয়েছে। উপরন্তু, বাংলাদেশ ছেড়েছে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপস এবং কোরিয়ান কোম্পানি পোসকো দাইয়ু।
অপরদিকে ভারতের কোম্পানি ওএনজিসি অগভীর সমুদ্রে একটি কূপ খনন করে গ্যাস পায়নি। আরও একটি কূপ খনন করার প্রস্তুতি নিচ্ছিল তারা। কিন্তু কোম্পানিটি কূপ খনন করার দরপত্র আহ্বান করার পর অস্বাভাবিক দাম হেকেছে ঠিকাদার প্রতিষ্ঠান। এই বাস্তবতায় ওএনজিসি কূপ খনন করার বিষয়ে খুব একটা আগ্রহী না। ইতোমধ্যে তারা পেট্রোবাংলাকে বিষয়টি অবহিত করেছে। এরপর অন্তর্র্বতী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েনে ওএনজিসি শেষ পর্যন্ত বাংলাদেশে থাকবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হত্যা মামলায় জামায়াত নেতাসহ প্রধান দুই আসামি কারাগারে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেফতার
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মা সেতুর ঋণের ১৬ কিস্তি পরিশোধ, যত টাকা টোল আদায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অনলাইন বেটিং, ম্যাচ-স্পট ফিক্সিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল, কোটি টাকা অর্থদণ্ড
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)