ফ্রিল্যান্সিংয়ে পিছিয়ে পড়ছে বাংলাদেশ, নেপথ্যে কী?
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ মে, ২০২৪ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
এক দশক ধরে ফ্রিল্যান্সিংয়ে ঝোঁক বেড়েছে বাংলাদেশিদের। বর্তমানে দেশের ১০ লাখেরও বেশি তরুণ-যুবক অনলাইন মার্কেটপ্লেসে কাজ করছেন। সব মিলিয়ে তাদের বার্ষিক আয় ১০০ কোটি ডলারেরও বেশি। ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশিদের এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই।
তবে সময়ের সাথে সাথে প্রযুক্তিনির্ভর নিত্যনতুন কাজে দক্ষতা অর্জন করতে না পারায় পিছিয়ে পড়ছেন বাংলাদেশি ফ্রিল্যান্সাররা।
সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের পিছিয়ে পড়ার চিত্র উঠে এসেছে। তাতে দেখা যায়, ফ্রিল্যান্সার নিয়োগে বিশ্বে শীর্ষ ৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৯তম। ১০০-এর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র ৪৬.৯২। তালিকায় পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান দ্বিতীয়। এমনকি ইন্দোনেশিয়া ও পাকিস্তানের অবস্থানও বাংলাদেশের চেয়ে ভালো।
তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে ফ্রিল্যান্সার বাড়লেও দক্ষ কাজের লোক এখনো খুবই কম। ফ্রিল্যান্সাররা এতদিন যে কাজগুলো করে আয় করেছেন, তা এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে অনায়াসেই করানো সম্ভব। পাশাপাশি নতুন করে মেধাবীদের এ খাতে আনা সম্ভব হচ্ছে না। যারা আসছেন, তাদেরও উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করতে পারছে না বাংলাদেশ।
ফ্রিল্যান্সিংয়ে তরুণদের টানতে সরকারি-বেসরকারি উদ্যোগে বাংলাদেশে এখন অনেক কাজ হচ্ছে। সারাদেশে অসংখ্য প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এতে লাখো তরুণ-যুবক অংশ নিচ্ছেন। তবে এ প্রশিক্ষণ দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে কতটা সহায়ক তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাত সংশ্লিষ্টরা।
পাবনার ঈশ্বরদীতে গত বছরের ডিসেম্বরে তথ্যপ্রযুক্তি বিভাগ ও একটি বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে সাতদিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থী জুলফিকার রুবেল। সেখান থেকে প্রশিক্ষণের পর এখনো সেভাবে কাজ শুরু করতে পারেননি তিনি।
জানতে চাইলে জুলফিকার বলেন, প্রশিক্ষণে শুধু ফ্রিল্যান্সিং কী, এ থেকে কীভাবে টাকা উপার্জন করা যায়Íএসব বিষয় শেখানো হয়েছিল। কিন্তু কাজ কীভাবে করবো তা শিখতে ও বুঝতে পারিনি। পরে ইউটিউব দেখে কিছু কাজ করার চেষ্টা করেছি। মনোযোগ ধরে রাখতে না পারায় এখন কাজ বাদ দিয়েছি।
এক্ষেত্রে প্রশিক্ষকদের দক্ষতা ও জানাবোঝার বিষয়ে সংশয় প্রকাশ করেন বিএফডিএস সভাপতি তানজিবা রহমান। তিনি বলেন, সরকারিভাবে যে প্রশিক্ষণ দেওয়া হয়, তাতে ফ্রিল্যান্সার তৈরি হয় না। সেখানে শুধু একটা ধারণা দেওয়া হয় মাত্র। যারা প্রশিক্ষণ দেন, তারাও ফ্রিল্যান্স সম্পর্কে তেমন কিছুই বোঝেন না বলে আমি মনে করি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)