গবেষণা প্রতিবেদন:
ওয়াসার পানি সরবরাহ নিয়ে বেশিরভাগ গ্রাহকই অসন্তুষ্ট
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৫ মে, ২০২৪ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ওয়াসা’র পানি সরবরাহ ব্যবস্থাপনাসহ অন্যান্য সেবা প্রদানের ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে ব্যাপক অংশের অসন্তুষ্টির চিত্র ফুটে উঠেছে। এর মধ্যে একদিকে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা-জবাবদিহিতায় ঘাটতি, অন্যদিকে কার্যক্রমে জনগণের অংশগ্রহণ না থাকা এবং কর্তৃপক্ষের দ্বারা দুর্নীতিবিরোধী পদক্ষেপ গ্রহণ না করার বিষয়টিও উঠে এসেছে।
সম্প্রতি খুলনা জেলার এক গবেষণা রিপোর্টে এমন চিত্র দেখানো হয়েছে।
গবেষণা রিপোর্টে বলা হয়, ওয়াসার প্রতি গ্রাহকদের ৭ ভাগ সম্পূর্ণ অসন্তুষ্ট, ১২ ভাগ জনগোষ্ঠী খুব বেশি মাত্রায় অসন্তুষ্ট এবং ২০ ভাগের মধ্যে সন্তুষ্টি-অসন্তুষ্টি দু’টিই রয়েছে। তবে ১৯ ভাগ খুব বেশি সন্তুষ্ট এবং ৪২ ভাগ সন্তষ্ট বলে অভিমত এসেছে।
বেসরকারি সংস্থা ‘ওয়েভ ফাউন্ডেশন’ উল্লেখিত গবেষণা রিপোর্টটি প্রকাশ করেছে।
গবেষণার সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে, পানি এবং পয়ঃনিষ্কাশন খাতের শুদ্ধাচার প্রতিষ্ঠার উদ্যোগসমূহ জনপ্রিয় না হওয়ার অন্যতম সমস্যা সেবা সংস্থাগুলোর (কেসিসি, ওয়াসা, কেডিএ, ওজোপাডিকো, বিটিসিএল) মধ্যে আন্তঃসমন্বয়ের ঘাটতি, সুশাসনের সকল নির্ণায়ক বা সূচক সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতনতার অভাব, অংশগ্রহণমূলক পরিকল্পনা প্রণয়ন এবং গণশুনানিতে জনগণের অংশগ্রহণ কম, অনেকক্ষেত্রে যথাযথ অভিযোগ দায়ের এবং অভিযোগ নিষ্পত্তি প্রক্রিয়া সক্রিয় না থাকা, কেন্দ্র হতে আরোপিত নিয়ম-কানুন এবং স্থানীয় চাহিদা শনাক্তকরণের নিয়ম-নীতির অনুপস্থিতি এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপের দৃশ্যমান অনুপস্থিতি ও এ বিষয়ে নাগরিকদের মধ্যে অনীহা।
এ বিষয়ে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ, পিইঞ্জ. বলেন, খুলনা ওয়াসা শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০৯ সাল থেকে কাজ করছে এবং এ লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। ২০০৯ সালে যেখানে ওয়াসার বিলিং সিস্টেম ছিল স্লিপ ভিত্তিক। কিন্তু এখন ওয়েব সাইটের মাধ্যমে একজন গ্রাহক তার বিল সম্পর্কে জানতে পারছেন এবং ব্যাংক এর মাধ্যমে পানির বিল প্রদান করছে। গ্রাহকসেবা নিশ্চিতে খুলনা ওয়াসা নিয়মিত গণশুনানীর আয়োজন করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)