ফ্রান্সে অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ
, ২৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৮ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৮ মার্চ, ২০২৩ খ্রি:, ০৪ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফ্রান্সে অবসরের বয়স বাড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রাজধানী প্যারিসের প্লেস দে লা কনকর্ডে বৃহস্পতিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় আটক করা হয় অন্তত ১২০ জনকে।
গত দুই মাসের উত্তপ্ত রাজনৈতিক বিতর্ক এবং ধর্মঘটের পর অবশেষে ফরাসি সরকার অবসরের বয়স ৬২ থেকে ৬৪-এ উন্নীত করার সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে ভোট ছাড়াই। ফরাসি প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন বৃহস্পতিবার সংবিধানের অনুচ্ছেদ ৪৯:৩ আহ্বান করেন। এ আইনে সরকারকে বিধানসভায় ভোট এড়ানোর অনুমতি দেয়।
বিতর্কিত বিলটিতে সংসদ সদস্যদের ভোট দেওয়ার মাত্র কয়েক মিনিট আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারণ সরকার বুঝতে পেরেছিল যে ভোট হলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনও নিশ্চয়তা নেই। আর সরকার চাইছে, যেভাবেইও হোক পেনশনের নিয়ম সংস্কার করতে।
এ পদক্ষেপ বিরোধী রাজনীতিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। অনেকেই প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছে, পার্লামেন্টে প্রতিবাদের চিহ্ন তুলে ধরেছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলা হবে বলে ইঙ্গিত দিয়েছেন উগ্র ডানপন্থী বিরোধীনেতা মেরিন লে পেন।
বামপন্থী দল লা ফ্রান্স ইনসুমিসের (এলএফআই) নেতা ম্যাথিল্ড প্যানোটও কড়া সমালোচনা করেছে সরকারের। টুইটে সে বলেছে, ম্যাক্রোঁ বৈধতা ছাড়াই দেশকে একটি বড় সংকটে ঠেলে দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলোচনার জন্য তেহরানে কাতারের প্রতিনিধিদল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে দাবানল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছে সন্ত্রাসী ড্রাম্প’
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সন্ত্রাসী ইসরায়েলকে জ্বালানি দিয়ে সাহায্য করছে ব্রাজিল
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাঙরের আক্রমণে অস্ট্রেলিয়ায় বন্ধ ডজনখানেক সৈকত
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আত্মহত্যা ইসরায়েলি সেনাদের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ভুল সতর্কসংকেত’, পেন্টাগনে বিপজ্জনক পদার্থ আতঙ্কে লকডাউন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র আশুরা উদযাপন বিষয়ক বিধিনিষেধ জারি করলো কুয়েত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরেনিয়াম ভা-ার সিল করে মাইন বসিয়েছে ইরান
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)