ফোনে বলছে ‘পুরস্কার জিতেছেন’? এক চাপেই খালি হতে পারে মোবাইল অ্যাকাউন্ট
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
“অভিনন্দন! আপনি একটি বিশেষ পুরস্কার জিতেছেন। পুরস্কার নিতে ১ চাপুন, কাস্টমার কেয়ারে কথা বলতে ৩ চাপুন”- সাম্প্রতিক সময়ে এমন “স্বয়ংক্রিয় ফোন কল” পাচ্ছেন দেশের হাজারো মোবাইল ব্যবহারকারী। প্রথমে নিরীহ বা আকর্ষণীয় মনে হলেও, প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন- এটি ভয়ংকর সাইবার প্রতারণার নতুন ফাঁদ।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কলের উদ্দেশ্য হলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া, মোবাইল অ্যাকাউন্টে প্রবেশ করা কিংবা মোবাইল ব্যাংকিং সেবার নিয়ন্ত্রণ নেওয়া। অসতর্ক হয়ে কেউ যদি নির্দেশনা অনুসরণ করেন, তাহলে মুহূর্তের মধ্যেই মোবাইল ব্যালান্স, বিকাশ, নগদ, রকেট বা উপায়ের মতো আর্থিক সেবার অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়ে যেতে পারে।
কীভাবে কাজ করে এই প্রতারক চক্র?
সংশ্লিষ্টরা জানান, প্রতারক চক্র সাধারণত রেকর্ড করা ভয়েস ব্যবহার করে হাজার হাজার নম্বরে একযোগে কল পাঠায়। কল রিসিভ করলে শোনানো হয়- গ্রাহক লটারিতে পুরস্কার জিতেছেন, বিশেষ অফার পেয়েছেন অথবা তার মোবাইল নম্বর নির্বাচিত হয়েছে।
এরপর বিভিন্ন অপশন চাপতে বলা হয়। কেউ যদি ১, ২ বা ৩ চাপেন, তখন প্রতারকরা বুঝে যায় নম্বরটি সক্রিয় এবং ব্যবহারকারী প্রতিক্রিয়া দিচ্ছেন। পরে তারা সরাসরি ফোন করে নিজেদের মোবাইল অপারেটর, ব্যাংক কর্মকর্তা, কাস্টমার কেয়ার প্রতিনিধি কিংবা সরকারি সংস্থার লোক পরিচয় দেয়।
অনেক ক্ষেত্রে ব্যবহারকারীর কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি), পিন নম্বর, জাতীয় পরিচয়পত্রের তথ্য বা মোবাইল ব্যাংকিং সংক্রান্ত তথ্য চাওয়া হয়। আবার কখনও ভুয়া অ্যাপ ইনস্টল করিয়ে ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টাও করা হয়।
কল ব্যাক করাও ঝুঁকিপূর্ণ
সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু কল রিসিভ করাই নয়, অপরিচিত নম্বরে কল ব্যাক করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। কিছু আন্তর্জাতিক প্রতারণা চক্র এমন নম্বর ব্যবহার করে যেখানে কল ব্যাক করলেই অতিরিক্ত চার্জ কেটে নেওয়া হয়। আবার কিছু ক্ষেত্রে কল ব্যাকের মাধ্যমে ব্যবহারকারীর নম্বর সক্রিয় হিসেবে চিহ্নিত হয় এবং পরে আরও বড় প্রতারণার টার্গেট বানানো হয়।
মোবাইল ব্যাংকিং গ্রাহকেরা বেশি ঝুঁকিতে:
বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। কোটি কোটি মানুষ বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মাধ্যমে টাকা লেনদেন করছেন। এই সুযোগকেই কাজে লাগাচ্ছে প্রতারক চক্র।
তারা সাধারণ মানুষের প্রযুক্তিগত অজ্ঞতা, ভয় বা লোভকে ব্যবহার করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। অনেকেই বুঝতে না পেরে নিজের অজান্তেই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দেন। ফলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার ঘটনা ঘটছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা:
সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোনো মোবাইল অপারেটর, ব্যাংক বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান কখনও ফোন করে পিন, ওটিপি বা গোপন তথ্য জানতে চায় না। কেউ এমন দাবি করলে সেটিকে প্রতারণা হিসেবে ধরে নিতে হবে।
তারা গ্রাহকদের প্রতি কয়েকটি বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন-
পুরস্কার, লটারি বা অফারের নামে আসা সন্দেহজনক কল এড়িয়ে চলুন;
অচেনা নম্বরে কোনো অপশন চাপবেন না;
অপরিচিত নম্বরে কল ব্যাক করবেন না;
ফোনে কোনো ওটিপি, পিন বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না;
সন্দেহজনক অ্যাপ বা লিংক ব্যবহার থেকে বিরত থাকুন;
প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি -ইশরাক
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতির পালাবদল হয়, কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ বদলায় না
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক ঘন্টার ঈদের নামাজ পড়তে না দেয়া কলকাতার রেড রোড পূজায় বন্ধ চার দিন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ছেলের ঘরে একটু ঠাঁই চাই’- অসুস্থ মায়ের আকুতি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












