ফের ময়লার গাড়ির চাপায় যুবক নিহত, এবারও চালাচ্ছিলেন চালকের সহকারী
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৫ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
ঢামেক সংবাদদাতা:
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা বহনকারী একটি গাড়ির চাপায় ইকবাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি লন্ড্রির দোকানে কাজ করতেন।
গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ বলেছে, ময়লার গাড়িটি চালকের সহকারী চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, গত রাত ১১টার দিকে কলাপট্টি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ইকবাল হোসেন। এ সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চালককে আটক করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে রাজধানীর পান্থপথে এক সংবাদকর্মীকে চাপা দেয় সিটি করপোরেশনের ময়লার গাড়ি। পরে র্যাব ওই গাড়ির চালককে আটক করে এবং জানায়, তিনি সিটি করপোরেশনের তালিকাভুক্ত কর্মচারী ছিলেন না। এমনকি তার ভারী যান চালানোর কোনো লাইসেন্স ছিল না।
এর আগে একই মাসে রাজধানীর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় মারা যান নটর ডেম কলেজের এক শিক্ষার্থী। এই ঘটনায়ও ময়লার গাড়িটি চালাচ্ছিলেন মূল চালকের সহকারী। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাড়িটির মূল চালক ও সহকারীকে গ্রেপ্তার করে। তাদের দুজনের কারোই ড্রাইভিং লাইসেন্স ছিল না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)