ফেনীতে ৪১০ বছরের প্রাচীন গাছ ‘মেঘ শিরিষ’
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ফেনী সংবাদদাতা:
৪১০ বছর ধরে দাঁড়িয়ে আছে বিশালাকার প্রাচীন গাছ ‘মেঘ শিরিষ’। চারপাশে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে গাছটি। ফেনী শহরের ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক রোডে কড়ই গাছের অবস্থান। ফেনী-সোনাগাজী সড়কের দাউদপুর সেতু সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা গাছটিতে প্রতিদিনই অসংখ্য পাখি ভিড় জমায়।
জানা যায়, ১৫৪০-১৫৪৫ সালের দিকে শের শাহ ‘সড়ক এ আজম’ নামে গ্রান্ড ট্রাঙ্ক রোড প্রতিষ্ঠা করেন। ওই সময়ে দূর-দূরান্ত থেকে মানুষ ঘোড়ার মাধ্যমে যাতায়াত করতো। সেই সময়ে ট্রাঙ্ক রোডের পাশে বিভিন্ন স্থানে বিশ্রামের জন্য এসব গাছ রোপণ করা হয়। কালক্রমে সব গাছ মারা গেলেও কড়ই গাছটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তথ্যমতে, মেঘ শিরিষ স্থানীয়দের কাছে কড়ই গাছ নামে পরিচিত। এ ছাড়া এটি বিলাতি শিরিষ বা রেইন ট্রি কড়ই নামেও পরিচিত। গাছটির ইংরেজি নাম রেইন ট্রি। গাছটি আমাদের দেশীয় উদ্ভিদ নয়। মেঘ শিরিষের আদি নিবাস মেক্সিকো ও ব্রাজিল। ধারণা করা হয়, পর্তুগিজদের হাত ধরে ভারত উপমহাদেশে এ গাছের আগমন ঘটে।
মেঘের সঙ্গে এ গাছের নিবিড় সম্পর্ক আছে বলে মনে করা হয়। মেঘ জমতে শুরু করলে এ গাছ পাতাগুলো গুটিয়ে নেয় এবং বৃষ্টির আভাস দেয়। হয়তো এ কারণে গাছটির নাম হয়েছে মেঘ শিরিষ। এ ছাড়া গাছের তলা প্রায়ই ভেজা দেখা যায়। কখনো বৃষ্টি না হলেও ভেজা থাকে। এটি বৃষ্টির কারণে নয়। গাছতলা ভেজা দেখার কারণে ‘রেইন ট্রি’ নামকরণ হয়েছে।
রেইন ট্রি গাছ সাধারণত ৫০-৮০ ফুট লম্বা হয়। এটি ছাতা-আকৃতির মুকুট তৈরি করে। খোলা জায়গায় দেখতে পাহাড়ের মতো মনে হয়। রাস্তার পাশে ছায়াতরু হিসেবে বিশেষ খ্যাতি আছে। এ চিন্তা থেকে ব্রিটিশরা গ্রান্ড ট্রাঙ্ক রোড সংস্কার করার সময় রাস্তার পাশে অনেকগুলো রেইন ট্রি গাছ লাগিয়েছিল। ধারণা করা হয়, গাছটিও সেই সময়ের। এর আনুমানিক বয়স ৪১০ বছর। ২০২২ সালে কয়েকজন শিক্ষার্থী গাছটির ব্যসার্ধ পরিমাপ করেন। তাতে প্রায় ৭.৩ মিটার পাওয়া যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












