ফুল পরিচিতি:
ম্যাগনোলিয়া
দেখতে একবারে পাখির মত কিন্তু পাখি নয়। আমেরিকার ফ্লোরিডায় এই ফুল বেশি দেখা যায়। আমাদের দেশেও এই ফুলের একটিমাত্র প্রজাতি দেখতে পাওয়া যায় এবং একে দুলিচাঁপা বলে ডাকা হয়।
বার্ডস অফ প্যারাডাইস
পাখির মত দেখতে এই অনিন্দ্য সুন্দর ফুলকে বলা হয় জান্নাতের ফুল।
পাখি ফুল
উপরের দুটি ফুলকে এই নামে ডাকা না হওয়ার কারণ কি! এই ফুলকে পাখিফুল বলে ডাকার কারনটি সূক্ষ্ম। এর নিচের দিকের পাপড়িগুলো পাখির লেজের মত ঝুলে থাকার কারণে একে এই নামে ডাকা হয়। অনেকে একে পারিজাত ফুল বলে ভুল করে থাকেন।
দইগোটা
একে অনেকে জাফরানের ফুল বলেও ভুল করে, আসলে জাফরান অনেক দামী সুগন্ধি মশলা আমাদের দেশে এর চাষ হয় না। দইগোটা রঞ্জক হিসেবেই চাষ হয়। একে লটকন ফুলও বলা হয় কিন্তু দেশি ফল লটকা বা লটকনের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। ধারণা করা হয়, বীজের রং দিয়ে দই রাঙানোর কাজে বেশি ব্যবহৃত হত বলেই এমন নামকরণ।
পাদাউক ফুল
এটি একদিনের ফুল। বছরে একবারই ফুটে একদিনের জন্য। সবার ভাগ্যে জুটে না এই ফুল দেখার।
খেসারি ডালের ফুল
জমিতে ধান চাষ শেষ হলে কৃষক এই খেসারি ডালের বীজ ফেলেন যখন ফুল ফুটে পুরো দেখতে অত্যাধিক সুন্দর লাগে। একই গাছে একাদিক রঙের ফুল ফুটলেও ডাল কিন্তু খেসারিই হয়।