ফিলিস্তিনের সমর্থনে অস্ট্রেলিয়াজুড়ে ৪০ স্থানে লাখ লাখ জনতার বিক্ষোভ
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর অস্ট্রেলিয়াকে নিয়ে ইসরায়েলি সরকারের একের পর এক কটাক্ষের প্রেক্ষাপটে লাখ লাখ অস্ট্রেলিয়ান ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে|
গত রোববার (২৪ আগস্ট) প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ জানিয়েছে, অস্ট্রেলিয়াজুড়ে ৪০টিরও বেশি বিক্ষোভ হয়েছে| এর মধ্যে রাজধানী সিডনি, ব্রিসবেন এবং মেলবোর্নে বিপুল সংখ্যক জনতা জড়ো হয়|
দেশব্যাপী প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ সমাবেশে অংশ নেয়| সিডনি থেকে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া জোশ লিস বলেছে, অস্ট্রেলিয়ানরা গাজায় এই গণহত্যা বন্ধ করার দাবিতে এবং আমাদের সরকারকে দখলদার ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাতে বেরিয়েছে|
সমাবেশে অংশগ্রহণকারীরা অনেকেই ফিলিস্তিনের পতাকা হাতে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ সেøাগান দিচ্ছিলো| তারা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে| বিক্ষোভকারীরা সন্ত্রাসী ইসরায়েলের সঙ্গে অস্ট্রেলিয়ার সম্পর্ক ছিন্ন করার দাবি জানায়|
ইসরায়েলি প্রধান সন্ত্রাসী নেতানিয়াহু এই সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের ওপর ব্যক্তিগত আক্রমণ তীব্র করেছে| সে আলবানিজকে ‘দুর্বল নেতা’ বলে কটাক্ষ করেছে নেতানিয়াহু|
নেতানিয়াহুর মন্তব্যের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছে, ‘অন্যান্য নেতাদের সম্পর্কেও তার (নেতানিয়াহুর) একই রকম মন্তব্য আছে| আমি এই বিষয়গুলোকে ব্যক্তিগতভাবে নেই না, সব দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিকভাবে যোগাযোগ করি| ’
ফ্রান্স, ব্রিটেন এবং কানাডার অনুরূপ পদক্ষেপের পর আলবানিজের লেবার সরকার ‘শর্তসাপেক্ষে’ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পর অস্ট্রেলিয়া ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তিক্ত হয়ে ওঠে|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)