ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
নিজস্ব প্রতিবেদক:
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর বারিধারার রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়।
বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলো আহ্বায়ক নাহিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন।
বৈঠকে নাহিদ বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশে অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।