ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে : জাতিসংঘ
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে দখলদার ইসরায়েলকে তার ‘বেআইনি উপস্থিতি’ বন্ধ করতে হবে এবং সেখানে থাকা সব বসতি স্থাপনকারীকে সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। একই সঙ্গে আন্তর্জাতিক আইনের অধীনে সন্ত্রাসী ইসরায়েলকে তার দায়িত্ব ও বাধ্যবাধকতা পালনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, আল-মুঘাইয়ির এলাকায় বসতি স্থাপনকারী দখলদারদের অব্যাহত হামলা ও রাষ্ট্রীয় সহিংসতার কারণে সেখানকার ফিলিস্তিনিরা পুরোপুরি বাস্তুচ্যুত হয়েছেন।
রামাল্লার কাছে অবস্থিত আল-মুঘাইয়ির গ্রামটি আটটি বসতি চৌকি দিয়ে ঘেরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত ওই এলাকায় নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি ভূখন্ডে মানবিক বিষয় সমন্বয়ের দায়িত্বে থাকা জাতিসংঘের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুধু ২০২৬ সালেই বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা ঘটেছে ৫০টির বেশি। অর্থাৎ মাসে গড়ে প্রায় সাতটি হামলার ঘটনা ঘটছে।
জাতিসংঘ কার্যালয় বলেছে, এসব হামলার সবগুলোই ‘ইসরায়েলি সন্ত্রাসীদের সমর্থন ও অংশগ্রহণে’ সংঘটিত হয়েছে।
সংস্থাটির বক্তব্য, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির পরিস্থিতি অব্যাহত রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা জরুরি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












