ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রীর বিষয়ে যা বলল হামাস
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত জুমুয়াবার একতরফাভাবে দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছে। প্রেসিডেন্টের এমন একতরফা নীতির নিন্দা জানিয়েছে হামাস।
হামাস এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের রাজনৈতিক বিভাজন মিটিয়ে ঐক্যবদ্ধ নেতৃত্বের লক্ষ্যে সম্প্রতি মস্কোতে একটি বৈঠক হয়েছে। সেখানে ফাতাহ আন্দোলনও অংশ নিয়েছে। তদুপরি ফিলিস্তিনি জনগণ এবং জাতীয়তার ক্ষতি করে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া এবং প্রচলিত ধারাকে অব্যাহত রাখায় ফাতাহের এমন সিদ্ধান্ত আমরা প্রত্যাখ্যান করছি।
হামাস আরো বলেছে, ‘এককভাবে সিদ্ধান্ত নেয়া এবং জাতীয় ঐক্যমত ছাড়াই নতুন সরকার গঠনের মতো সিদ্ধান্ত নেয়া কেবল একতরফাবাদের নীতিকেই শক্তিশালী করে এবং বিভাজনকে আরো নিবিড় করে তোলে।’
এ সময় দখলদার সন্ত্রাসী ইসরাইলের সাথে যুদ্ধের সময়ে ফিলিস্তিনিদের একটি ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজনীয়তাও তুলে ধরে দলটি।
তবে হামাসের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ফাতাহ আন্দোলন। তারা বলেছে, হামাসও তো ইসরাইলে গত ৭ অক্টোবর দুঃসাহসিক অভিযান পরিচালনা করছে। যার মূল্য দিতে হচ্ছে গাজাকে। তারাও তো এটি এককভাবে করেছে। এ বিষয়ে সমন্বয় করল কোথায়?
উল্লেখ্য, গত জুমুয়াবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের নতুন প্রধানমন্ত্রী হয়েছে মোহাম্মাদ মোস্তফা। অধিকৃত ফিলিস্তিনের গভর্নিং বডিকে মেরামত করার জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। সূত্র: আরব নিউজ
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।