ফিলিস্তিনি মুসলমানদের সাহসিকতায় মুগ্ধ ৩০ অজি নারীর একসাথে পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সামিন, ১৩৯১ শামসী সন , ০৪ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২০ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের সাহস ও দৃঢ়তায় মুগ্ধ হয়ে একসাথে অন্তত ৩০ জন অজি নারী পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করেছেন।
গত জুমুয়াবার ডেইলি পাকিস্তানসহ আরো একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিগত ৩ মাস যাবত গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি নারকীয় তা-ব চলছে। দখলদারদের হিংস্র আক্রমণের মাঝে ফিলিস্তিনি মুসলমানরা নিজেদের ইসলামের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত রয়েছেন। ইসলামের জন্য তাদের জীবন বিসর্জন ও অকৃত্রিম দেশপ্রেম শান্তির ধর্ম ইসলামকে পৃথিবীর বুকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে। ফলে পৃথিবীর নানা প্রান্তের মানুষেরা পবিত্র দ্বীন ইসলামী শিক্ষায় প্রভাবিত হয়ে পবিত্র দ্বীন ইসলামের ছায়াতলে আশ্রয় খুঁজছেন। সেই ধারাবাহিকতায় ৩০ জন অজি নারী পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করলেন। এমন ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে।
তুরস্কভিত্তিক আন্তর্জাতিক মিডিয়া সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থিত মেডহা ইস্ট মসজিদে নওমুসলিম নারীরা কালেমায়ে শাহাদাত পাঠ করে পবিত্র দ্বীন ইসলামে দীক্ষিত হন।
মসজিদের ইমামের সাহায্যে ধারাবাহিকভাবে একেকজন নারী উচ্চ আওয়াজে কালেমা পাঠ করেছেন। ইসলাম গ্রহণ শেষে নওমুসলিম নারীরা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
নওমুসলিম ক্রিস্টিন কর্গনাক বলেছেন, পবিত্র দ্বীন ইসলামের ‘এক খোদায়’ বিশ্বাস তার হৃদয়ের গভীরে রেখাপাত করেছে। ফিলিস্তিনিদের দেশ-ধর্মের প্রতি জীবনবাজি লড়াই তাকে পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করতে উদ্ধুদ্ধ করেছে। তিনি আরো বলেছেন, ফিলিস্তিনিদের অমানবিক দুর্দশা তাকে প্রতিনিয়ত কাঁদায়।
নওমুসলিম জ্যাকুলিন রেটজ্যাক নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, পবিত্র দ্বীন ইসলাম গ্রহণের পর মনে হচ্ছে, আমি প্রকৃত শান্তির পথ খুঁজে পেয়েছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












