ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় চাকরি পেলেন না তিন শিক্ষার্থী
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ফিলিস্তিনিদের সমর্থন করায় এবং হামাসের হামলার জন্য ইসরায়েলকে দায়ী করায় যুক্তরাষ্ট্রের একটি অভিজাত আইনি সংস্থা তিন শিক্ষার্থীকে চাকরির সুযোগ থেকে বঞ্চিত করেছে।
ওই তিন শিক্ষার্থী হলেন যুক্তরাষ্ট্রের দুই বিদ্যাপীঠ হার্ভার্ড ও কলাম্বিয়া ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।
ডেভিস পোল্ক অ্যান্ড ওয়ার্ডওয়েল নামে ওই ল ফার্ম জানিয়েছে, ‘ফার্মের মূল্যবোধের’ বিরুদ্ধে ওই শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় তাদের চাকরির প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের অবস্থান পরিবর্তন করলে চাকরি পাওয়ার সুযোগ আছে।
গত মঙ্গলবার চাকরির প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় ডেভিস পোল্ক অ্যান্ড ওয়ার্ডওয়েল। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ১ হাজার অ্যাটর্নি নিয়োগ দিয়েছে। তাদের বার্ষিক আয় প্রায় ১৭০ কোটি ডলার।
গাজায় ইসরায়েলী হামলার প্রেক্ষিতে হার্ভার্ড আন্ডারগ্র্যাজুয়েট প্যালেস্টাইন সলিডারিটি কমিটি এবং আরও ৩০টিরও বেশি ছাত্র সংগঠন এক যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, ‘আমরা, বিবৃতিতে স্বাক্ষর করা সব ছাত্র সংগঠন সহিংসতার জন্য সম্পূর্ণরূপে ইসরায়েলি সরকারকে দায়ী করি।’
এ ঘটনার পর কয়েকটি দাতা সংস্থা বিশ্ববিদ্যালয়ে অর্থ দেওয়া বন্ধেরও হুমকি দেয়। হার্ভার্ড জিউয়িশ সেন্টার বিবৃতিটিকে ‘ইহুদিবিরোধী’ বলে অভিহিত করে। তাই ডেভিস পোল্ক অ্যান্ড ওয়ার্ডওয়েলের এ রকম প্রতিক্রিয়া একদমই অপ্রত্যাশিত নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমানবাড়িয়ায় নদী ভরাটের দায়ে এনসিপি নেতাকে জরিমানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মীরে আওয়ামী কমিটির সঙ্গে সংঘর্ষ, ২ নিরাপত্তা সদস্যসহ নিহত ৯
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘আপনি কি মুসলিম’, প্রশ্ন করেই ভারতীয়কে ১৫ বার ছুরিকাঘাত
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুবাইয়ে পর্যটকদের জন্য ৫ বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
র্যাগিংয়ের পরিবর্তে গ্রুমিং প্রোগ্রাম, মাভাবিপ্রবি উপাচার্যের ব্যতিক্রমী উদ্যোগ
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোবিপ্রবির হলে চুরি, বড় ক্ষতির মুখে ভুক্তভোগী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অবৈধভাবে হরমুজ পার হওয়ার চেষ্টা, দুটি জাহাজে সতর্কতামূলক গুলি আইআরজিসির
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)