শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

ফারাক মাত্র ৩৬৫ দিন

Admin প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, রাত ৩:৪৫
ফারাক মাত্র ৩৬৫ দিন

নিজস্ব প্রতিবেদক:
রমজান মাসে নিত্যপণ্যের দরদাম নিয়ন্ত্রণে প্রতি বছরই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা আগেভাগে শুরু করে হাঁকডাক। ভোক্তাকে খুশি করতে ‘মজুত পর্যাপ্ত, বাড়বে না দাম’ এমন বক্তব্য দেন। কিন্তু ক্রেতা দেখেন বাজার গরম! সবই মিথ্যা প্রতিশ্রুতি। কোনো রোজাতেই ব্যবসায়ীদের কথার সঙ্গে কাজের মিল খুঁজে পাননি ভোক্তারা। এবারো রমজানেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
এত হাঁকডাকের পরও রোজার পণ্যের বাজার বেসামাল। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে পিয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজিতে, যা গত বছর ছিল ৩০-৩৫ টাকা।
কাওরান বাজারে সাধারণ জাতের খেজুর বিক্রি হচ্ছে ৫০০-১১০০ টাকা কেজিতে, যা গত রমজানে ছিল ২৫০ থেকে ৪৫০ টাকা। টিসিবি’র তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার আলুর দাম ১০৮ শতাংশ, রসুন (আমদানি) ৪৩ শতাংশ, আদা (দেশি) ৬০ শতাংশ বেড়েছে।
বছরের ব্যবধানে যেসব পণ্যের দাম বেড়েছে: বাজারে সব নিত্যপণ্যের দর অস্বাভাবিক, টালমাটাল। টিসিবি’র দাম পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে মসুর ডাল (বড় দানা) প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০৮-১১২ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ৯৫-১০০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১২.৮২ শতাংশ। পাশাপাশি বর্তমানে মসুর ডাল (মাঝারি দানা) প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ১১০-১১৫ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ৮.৮৯ শতাংশ।
বর্তমানে ছোলা (মানভেদে) প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ৮৫-৯০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ২০ শতাংশ।
বর্তমানে আলু (মানভেদে) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ১৬-২০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১০৮.৩৩ শতাংশ।
বাজারে পিয়াজ (দেশি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ২৫-৩৫ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১৮৩.৩৩ শতাংশ। পাশাপাশি বর্তমানে পিয়াজ (আমদানি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ৩০-৪০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ২২৮.৫৭ শতাংশ।
বাজারে রসুন (দেশি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ১০০-১২০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ২৭.২৭ শতাংশ। পাশাপাশি বর্তমানে রসুন (আমদানি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০-২২০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ১৩০-১৫০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ৪২.৮৬ শতাংশ।
আদা (দেশি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০-২৮০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ১৫০-১৮০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ৬০.৬১ শতাংশ। পাশাপাশি বর্তমানে আদা (আমদানি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০-২৫০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ১২০-২৮০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১২.৫০ শতাংশ।
বর্তমানে চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ১১৫-১২০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ২১.২৮ শতাংশ।
বর্তমানে খেজুর (সাধারণ মানের) প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০-৪৫০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ১৫০-৪৫০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ২১.৬৭ শতাংশ।
বর্তমানে গরুর গোশত প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৩০-৭৮০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ৭২০-৭৫০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ২.৭২ শতাংশ। মুরগি (দেশি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০০-৫৫০ টাকায়। এক বছর আগে বিক্রি হয়েছে ৪৫০-৫৫০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ৫ শতাংশ।
বছরের ব্যবধানে যেসব পণ্যের দাম কমেছে: সবকিছুর দাম বাড়লেও ব্যতিক্রম শুধু কয়েকটি পণ্য। টিসিবি’র দাম পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে মুরগি (ব্রয়লার) প্রতি কেজি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। আর এক বছর আগে পণ্যটি বিক্রি হয়েছে ২৪০-২৫০ টাকা। বছরের ব্যবধানে পণ্যটির দাম কমেছে ১২.২৪ শতাংশ।
আটা সাদা (খোলা) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। এক বছর আগে ছিল ৫৮-৬০ টাকা। সেই হিসেবে দাম কমেছে ১৯.৪৯ শতাংশ। আর আটা (প্যাকেট) দাম কমেছে ১৩.৫৩ শতাংশ।
সয়াবিন তেল (লুজ) প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪৮-১৫৫ টাকায়। এক বছর আগে ছিল ১৬৮-১৭২ টাকা। দাম কমেছে ১০.৮৮ শতাংশ। সয়াবিন তেল (বোতল) ৫ লিটার বিক্রি হচ্ছে ৭৮০-৮০০ টাকায়। এক বছর আগে ছিল ৮৭০-৮৮০ টাকা। দাম কমেছে ৯.৭১ শতাংশ। তবে টিসিবি’র বাজার দরের সঙ্গে চলমান বাজার দরের খুব কমই মিল পাওয়া যায়।
ইফতারের অন্যতম উপকরণ খেজুরের দাম বেঁধে দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের স্মারকে বলা হয়, সাধারণ মানের খেজুরের দাম কেজিপ্রতি ১৫০ থেকে ১৬৫ টাকা এবং জাইদি খেজুরের দাম কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা নির্ধারণ করা হলো। তবে রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এ দামে খেজুর মেলেনি। বরং ২২০ টাকার নিচে কোনো খেজুরই নেই বাজারে। মোটামুটি মানের খেজুর কিনতেও গুনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।
৬ টাকার লেবু ঢাকায় ২০ টাকা। উৎপাদন পর্যায়ে ৬ টাকার লেবু ঢাকায় কেন ২০ টাকা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বাণিজ্য মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাজারভেদে প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৪০ টাকায়। তরমুজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি দরে।
ইফতারি তৈরিতে ছোলা, অ্যাংকর ডাল ও বেসন পণ্য অপরিহার্য। দাম বেড়ে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। গত বছর এ সময় ছোলার কেজি ছিল ৯০ থেকে ৯৫ টাকা। সে হিসাবে এবার কেজিতে বেশি খরচ করতে হবে ১৫ থেকে ১৭ টাকা। পিছিয়ে নেই অ্যাংকর ডাল। গত কয়েক দিনে এ ডাল কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। এ ছাড়া বেসনের কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, যা গত বছর ছিল ১০০ থেকে ১০৫ টাকা।
গত বছর এ সময় প্রতি কেজি চিনি ছিল ১১৫ থেকে ১২০ টাকায়। এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকায়। অর্থাৎ চিনির কেজিতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা।
গত বছর পিয়াজের কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকা। সেই দাম এখন প্রায় তিনগুণ। প্রতি কেজি পিয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২৫ টাকা দরে। সে হিসাবে কেজিতে বেশি খরচ হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা। আদা ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রোজায় ইফতারির নানা পদ বানানো হয় আলু দিয়ে। গেল বছর আলু বেশি ভুগিয়েছে ভোক্তাদের। বাজারে এখন ভরপুর আলু। তবু কেজি বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৫০ টাকা দরে। গত বছরের এ সময়ে কেজি ছিল ১৮ থেকে ২০ টাকা। তাতে গত রমজানের চেয়ে এবার কেজিতে বেশি গুনতে হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা।
ব্রয়লার মুরগির দাম এখনো গত বছরের চেয়ে বাড়েনি। তবে গত কয়েকদিনে কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। এখন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩৫ টাকায়। গত বছর দর ছিল ২৩০ থেকে ২৫০ টাকা।
তবে গত বছরের এ সময়ের দরকে ছাড়িয়েছে গরুর গোশত। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। গত বছর রোজার আগে ছিল ৭০০ থেকে ৭২০ টাকা। অর্থাৎ ভোক্তাদের এবার গরুর গোশতের কেজিতে অতিরিক্ত গুনতে হবে ৫০ থেকে ৮০ টাকা।
পাঙাশ, কই, রুই, কাতলাসহ প্রায় সব ধরনের মাছের কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। ডিমের দামও গত বছরের তুলনায় কিছুটা বাড়তি। প্রতি হালি বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকায়।

আরও পড়ুন

সব ›
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেছেন, আমাদের আগামী দিনের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হলে আমাদের একটি জ… ৭ ঘণ্টা আগে ই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায় মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে এই চার বিষয় যুক্ত করে ফরম তৈরির উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নিবন্ধন শুরুর … ৭ ঘণ্টা আগে এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক চীনে এনভিডিয়ার উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া এবং প্রতিষ্ঠান… ৭ ঘণ্টা আগে ২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববার প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন স্থানে বিআরটিসির ২৭টি প্রশিক্ষণ ইনস্টিটিউট ও কেন্দ্রে পেশাদার চালকদের পাঁচ দিনব্য… ৭ ঘণ্টা আগে ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল! শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্রস্তুত, রাডারও নজর রাখছে আকাশে। কিন্তু হামলাকারী ক্ষেপণাস্ত্রটি ঠিক ক… ৭ ঘণ্টা আগে আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র! যুদ্ধবিমান তৈরিতে পারদর্শীদার দিক দিয়ে বিশ্বব্যাপী একচ্ছত্র আধিপত্য যুক্তরাষ্ট্রের। তবে এখনও তারা নিজেদের ষষ্… ৭ ঘণ্টা আগে পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪ পাকিস্তানে সন্ত্রাসবিরোধী ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান … ৭ ঘণ্টা আগে মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ড… ১৮ ঘণ্টা আগে বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ জানা গেছে, দুর্বৃত্তরা একটি অটোরিকশার ভেতর থেকে ককটেল নিক্ষেপ করলে সেটি বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে বিস্ফোর… ১৮ ঘণ্টা আগে বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তুরাগ থানাধীন কামারপাড়া ১০ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান পরিচালন… ১৮ ঘণ্টা আগে তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে … ১৮ ঘণ্টা আগে নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বাংলাদেশ পেডিয়াট্রিক সোসাইটি আয়োজি… ১৮ ঘণ্টা আগে