ফাতহে শিকোহমান্দ-এ-শাহে নাওয়াদাহ আলাইহিস সালাম
-মুহম্মদ মুশফিুকুর রহমান।
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) কবিতা
আসমানের নীল সিন্ধু উছলে পড়ে নূরের তাজাল্লিবান!
ভেঙে পড়ে কাল-সীমানার প্রাচীর, চুরমার হয় মহাজাগতিক অন্ধকার,
আজ জ্যোতির্ময় তনয় জাগেনÑতটিনীতে জাগে তুফান, অপ্রতিরোধ্য আবরার!
তিনিÑহযরত শাহ নাওয়াদা ইবনে খলিফাতুল উমাম আলাইহিস সালাম!
উনার তাজাল্লির চাবুকে কাঁপে গ্রহ-তারা-নীহারিকার বিশ্ব-ধাম!
কোথা সে বিদ্রোহী রণতূর্য? কোথা সে অঘোর-হুঙ্কার?
আজ আরশে-ফরশে অভ্রভেদী নিনাদÑজাগে নূরের তলোয়ার!
অসীম শূন্যের নীলাকাশ ভেঙে ঝরে অলৌকিক শরাবান তাহুরান-ফেনা,
আকাশের বুক চিরে প্রদীপ্ত হয় অমরাবতীর সেনা!
নক্ষত্রমালা ঝরে পড়ে যেন হাজার কুসুম-বৃষ্টি,
উনার নূরুত তাশরীফে আজ নব আনন্দে জেগে ওঠে সৃষ্টির দৃষ্টি!
সে যেন এক ইজাজবাস্তব ঝোড়ো রাতে তপ্ত মরুর বুকে ঝরণার রণধ্বনি,
পরাবাস্তব স্বপ্নলোক কেটে ফুটে ওঠে এক অনির্বাণ মানস-মণি!
উনার একটি ইশারায় থমকে দাঁড়ায় কালপুরুষের ঘূর্ণি-ঝড়,
তমিস্রার বুকে ছড়িয়ে পড়ে অগণিত আলোকরশ্মির অম্লান স্বর!
চন্দ্র মুছিয়ে ফেলে কালিমা, সূর্য সেধে নেয় নতুন দীপ্তি,
উনার পানে চেয়ে সিজদানত হয় অনন্তকালের তৃপ্তি!
আকাশের মেঘে গর্জে হুঙ্কার, বজ্র পাঠে বিদ্রোহী কাসিদা,
উনার নূরের ছোঁয়ায় জাগে সুপ্ত হৃদয়ের সকল অমলিন আকিদা!
তিনি মহা-জাগরণের কেতন, তিনি শোষিত আত্মার অভয় ধাম,
হে মহাজাগতিক নূরানী সূর্য, শাহ নাওয়াদা আলাইহিস সালাম!
ভেঙে যাক গায়রুল্লাহর মায়ার শৃঙ্খল, চুরমার হোক ধরণীর যত গ্লানি,
উনার আলোক-স্পর্শে জাগুক সততার ও ন্যায়ের মহা-বাণী!
আসুক উম্মাহর মহাপ্রভাত, জাগুক সুবাসিত নূরের ভোর,
উনার মহিমান্বিত নূরুত্ তাশরীফে কেটে যাক অনন্ত আঁধার-ঘোর!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈমানী রত্ম
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অতুল মর্যাদাবান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরুত তাশরীফ মুবারক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
“তিনিই প্রথম”
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইনসাফ কায়িম
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“আন্জুমানে আল বাইয়্যিনাত গড়েছি”
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনি মজলুম
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশটা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কালেমার পতাকা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












