ফাঁকা ঢাকার নিরাপত্তায় দারোয়ানদের তথ্য সংগ্রহ করা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক:
ঈদুল আজহাকে কেন্দ্র করে ছুটিতে গ্রামে ছুটবে মানুষ আর ফাঁকা হতে থাকবে রাজধানী। ফাঁকা ঢাকার ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী এরইমধ্যে বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। প্রতিটি বাসার দারোয়ানের তথ্য এবং মোবাইল নম্বর সংগ্রহ করছে পুলিশ। সেই সঙ্গে যেসব জায়গা সিসিটিভির আওতায় রয়েছে সেসব সিসিটিভি সচল কিনা খতিয়ে দেখা হচ্ছে। ফাঁকা ঢাকার বাসাবাড়িতে চুরি ডাকাতির মতো ঘটনা এড়াতে আগে থেকেই গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, এবার কোরবানির ঈদকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গরু জবাইকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেসব বিষয় নজরে রাখতে প্রতিটি থানাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ফাঁকা ঢাকার প্রতিটি সড়ক এবং অলিগলিতে থাকবে পুলিশি টহল। থাকবে মোটরসাইকেল টহল ও ফুট পেট্রোলিং।
আইনশৃঙ্খলা বাহিনী আরও বলছে, অপরাধমূলক কর্মকা- ঠেকাতে প্রতিটি বস্তি এলাকাসহ বিভিন্ন জায়গায় সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। ফাঁকা ঢাকার সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন কোনও ধরনের ফায়দা নিতে না পারে সে ব্যাপারে আগে থেকেই নজরদারি রাখা হয়েছে। ডিএমপির যে অপরাধীর তালিকায় যারা রয়েছে তাদের অবস্থান কোথায়, কারাগারে না কারাগারের বাইরে সেসব বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।