ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন -নুর
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ফজলুর রহমানের বক্তব্য নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা। এই লোকটাকে যেভাবে অপমান-অপদস্থ করা হলো, তাকে ফজলু পাগলা বলে। অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা প্রয়োজন তা তাদের নাই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নুর এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ফজলু ভাইয়ের অনেক বয়স হয়েছে। তার এই দেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে, যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমি অন্তত পরিচয় দিতে পারছি বাংলাদেশের, বিদেশে লাল পাসর্পোট ব্যবহার করছি। সেই দেশটাকে উপহার দিয়েছিলেন ফজলু পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই।
তিনি বলেন, তাদের ভুল থাকতে পারে, তাদের নিয়ে সমালোচনা করতে পারি। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। এই লোকটাকে যেভাবে অপমান-অপদস্থ করল। ফজু পাগলা বলল। তার সমালোচনা করার যোগ্যতা অনেকেরই নাই।
নুর বলেন, শিশু এবং বয়স্কদের সাইকোলোজিতে একটু সমস্যা থাকে। তারা অনেক ক্ষেত্রে অবুঝের মতো আচারণ করে। আমাদের প্রতেক্যের বাসা বাবা-মা আছেন, বয়স্ক আত্মীয় স্বজন আছেন।
ডাকসুর সাবেক ভিপি বলেন, আমরা এখনো বিএনপি বা জামায়াত বলেন, অন্য পার্টি বলেন আমাদের মধ্যে তো বসার সুযোগ হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনার সুযোগ হয়। আমরা তো পার্টি ফরমে একটি অভিযোগ দিতে পারি। অথবা সংবাদ সম্মেলন করে ফজলুর রহমানের বিষয়ে ব্যবস্থা নেওয়া দাবি জানাতে পারি। তার ভুল বলায় আমাদের আসে যায় না, সে যদি বলে ৫ আগস্ট এটা হয়েছে তাতে কী যায় আসে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতারক হরিদাসের ব্যাংকে ৯ কোটি টাকা!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬ জেলায় ৪০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রোহিঙ্গা বোঝাই দুই নৌকাডুবি, ৫ শতাধিক প্রাণহানির আশঙ্কা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি স্টিকার লাগানো প্রাইভেট কারে ৬ হাজার মাদক ইয়াবা, আটক ৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের সতর্ক করল চীনা দূতাবাস
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানিবদ্ধতায় হাসপাতালে নেয়া যায়নি, ঘরেই মারা গেলেন প্রসূতি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুক্তিযোদ্ধা ও শহীদের তালিকা প্রণয়নে রাজনীতি হয়েছে -প্রধানমন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা আবার পরীক্ষার সুযোগ পাবে -শিক্ষামন্ত্রী
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে -ফখরুল
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)