প্রেসিডেন্ট হয়েই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর ঘোষণা চীনপন্থী মুইজ্জুর
মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুইজ্জু। বিরোধী দল পিপলস ন্যাশনাল কংগ্রেসের এই প্রার্থী চীনপন্থী। তাই তিনি ক্ষমতায় বসলে ভারতকে নিশানা করতে পারতেন এই আশঙ্কা ছিলই। সেটাই সত্যি হল। জেতার পরই মুইজ্জু সাফ জানালেন, দেশের মাটি থেকে বিদেশি সেনাদের সরাবেন। তিনি কারও নাম না করলেও তিনি যে নয়াদিল্লির উদ্দেশেই একথা বলছেন তা স্পষ্ট। মুইজ্জুকে বলতে শোনা গিয়েছে, ‘আইন মেনে মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনা সরিয়ে দেয়া হবে। এবং নিশ্চিত ভাবেই এটা করা হবে।’ সেই সঙ্গেই নাম না করে ভারতের প্রতি তার হুঁশিয়ারি, ‘সামরিক বাহিনীগুলো চায় না তাদের ফেরত পাঠানো হোক। কিন্তু মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।’ উল্লেখ্য, প্রাচ্য ও পাশ্চাত্যের মাঝে জাহাজ চলাচলের ক্ষেত্রে মালদ্বীপের অবস্থান কৌশলগত ভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রভাব বজায় রাখতে বদ্ধপরিকর নয়াদিল্লি। একই ভাবে চীনও চায় এই দ্বীপপুঞ্জে নিজেদের প্রভাব বাড়াতে। এই পরিস্থিতিতে ভারতপন্থী মোহাম্মদ সলির পরাজয় ও চীনপন্থী মুইজ্জুর জয়ের পর উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারত। ইতিমধ্যেই মুইজ্জুকে অভিনন্দন জানিয়েছে মোদি। এক্স হ্যান্ডলে ভারতের প্রধানমন্ত্রী লিখেছে, ‘মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার জন্য অভিনন্দন মোহাম্মদ মুইজ্জাকে। মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রাখতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সার্বিক সহযোগিতা বৃদ্ধিতে ভারত এখনও প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।