পবিত্র দ্বীন ইসলাম ও দেশ রক্ষার্থে ১৭ দফা ঈমানী ঘোষণা:
প্রাণপ্রিয় রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের ১৫শ’ বছর পূর্তিতে বছরব্যাপী রাষ্ট্রীয় কার্যসূচি গ্রহণের দাবি
, ৩রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পবিত্র দ্বীন ইসলাম ও দেশ রক্ষার্থে ১৭ দফা ঈমানী ঘোষণা দিয়েছেন ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর মালিবাগে এক সমাবেশে তারা এ দাবিসমূহ তুলে ধরেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা মুসলমান। আমাদের মাতৃভূমি এই বাংলাদেশ। দেশকে মুহব্বত করা ঈমানের অঙ্গ। এই দেশের শতকরা ৯৮ ভাগ জনগণ মুসলমান। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের প্রাণের চেয়েও প্রিয়। তিনিই আমাদের ঈমান। দ্বীন ইসলাম বিরোধী কাফির মুশরিক এবং বিদেশী সাম্রাজ্যবাদীদের দালালেরা দেশের সার্বভৌমত্ব এবং মানুষের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। জনগণের মৌলিক অধিকার ক্ষ্ণুœ হচ্ছে এবং এবং দেশ একটি ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় দেশ ও জাতির অস্তিত্ব রক্ষার্থে আমাদের ১৭টি স্পষ্ট দাবি-
১. এ বছর পবিত্র রবীউল আউওয়াল মাস উনার ১২ তারিখে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াতে তাশরীফ গ্রহণের ১৫০০ বছর পূর্ণ হবেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াতে আগমনের ১৫০০ বছর পূর্তি বা ১৫০০ তম ঈদে বিলাদতে রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বছরব্যাপী রাষ্ট্রীয় কার্যসূচি গ্রহণ করতে হবে। কমপক্ষে ৭ দিন সরকারী ছুটি দিতে হবে। পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উপলক্ষে বিশেষ বোনাস দিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে সকল নাগরিককে বিশেষ হাদিয়া বা অর্থনৈতিক উপহার দিতে হবে। সবাইকে অন্তত এক জোড়া করে সুন্নতী পোশাক সরকারীভাবে হাদিয়া করতে হবে। রাজধানীসহ সারা দেশকে সুসজ্জিত ও আলোকসজ্জিত করতে হবে। সরকারীভাবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আক্বীকা মুবারক উপলক্ষে পশু জবাই করে, তাবারুক রান্না করে তা বিতরণ করতে হবে। বাড়ি বাড়ি এবং সরকারী-বেসরকারী সমস্ত অফিস-আদালতে কালিমা শরীফ খচিত পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সরকারীভাবে দেশের সকল মসজিদে ও শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী প্রতিদিন একটি নির্ধারিত সময় নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শানে আলোচনা ও মীলাদ মাহফিলের ব্যবস্থা করতে হবে। বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হবে। দ্রব্যমূল্য কমাতে হবে। বেপর্দা, বেহায়াপনা, অশ্লীলতা পতিতাবৃত্তি ইত্যাদি যাবতীয় হারাম কাজ বন্ধ করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বের মুসলমানদেরকে শুভেচ্ছা জানাতে হবে।
২. মুসলমানদের প্রাণের চেয়ে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে মানহানীকারীদের এবং পবিত্র দ্বীন ইসলাম উনার যেকোনো বিষয়ে বিরোধীতাকারীদের শাস্তি অবশ্যই মৃত্যুদ- আইন জারী করে তা বাস্তবায়ন করতেই হবে। অবশ্যই সমস্ত মুসলমানদের ঈমানকে সম্মান দিতে হবে। মত প্রকাশের স্বাধীনতা বা মানবাধিকারের নামে নবীজীর মানহানীকারীদের বা দ্বীন ইসলাম বিরোধীদের প্রশ্রয় দেয়া যাবেনা।
৩. জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে স্থাপন করা চলবে না। বাংলাদেশকে অকার্যকর করার, এবং পরোক্ষভাবে দেশকে পরাধীন করার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৪. আমেরিকার সাথে বা বিদেশের সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী গোপন কোনো চুক্তি করা যাবে না।
৫. কৌশলগত হাব চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালসহ চট্টগ্রাম বন্দরের লাভজনক তিনটি টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেয়া চলবে না। দিলে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য ভয়ানক হুমকি তৈরি হবে।
৬. মায়ানমারের রাখাইনকে করিডোর দিয়ে বাংলাদেশকে চীন-আমেরিকার প্রক্সি যুদ্ধক্ষেত্র বানানো বন্ধ করতে হবে। মানবিক প্যাসেজ বা করিডোর দেওয়ার পরিকল্পনা বাতিল করতে হবে।
৭. পাহাড়ি উপজাতিদের “আদিবাসী” স্বীকৃতি দিয়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে দক্ষিণ সুদান বা পূর্ব তীমুরের মত নতুন রাষ্ট্র (কথিত জুম্মল্যান্ড) বানানোর ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৮. কথিত উচ্চগতির ইন্টারনেট “স্টারলিংক”-এর কার্যক্রম অনুমোদনের মাধ্যমে দেশের তথ্যগত নিরাপত্তা, নিয়ন্ত্রণ হুমকির মুখে পড়েছে এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীরা মাথাচাড়া দেয়ার আশংকা তৈরী হয়েছে। অবিলম্বে স্টারলিংক বন্ধ করো।
৯. কথিত পরিবেশ রক্ষার নামে নারিকেল দ্বীপ (সেন্ট মার্টিন)-কে অঘোষিতভাবে অবরুদ্ধ করে রাখা যাবেনা। কৃত্তিম দুর্ভিক্ষ সৃষ্টি বন্ধ করো, দ্বীপ সবার জন্য খুলে দাও। নারিকেল দ্বীপে সরকারীভাবে ত্রাণ দিতে হবে এবং এই কাজে সেনাবাহিনীকে এগিয়ে আসা উচিত।
১০. ভারতের পুশ-ইনের এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে কার্যকর শক্ত পদক্ষেপ চাই। ভারতকে এর জন্য কঠিন জবাবদিহী করতে হবে এবং ক্ষতি পূরণ দিতে হবে। বিগত ফ্যাসিস্ট জালিমের মত অন্তর্র্বতীকালীন সরকারও ভারতের পূজা করছে। ভারত পূজা বাদ দাও, হিন্দু তোষণ ছেড়ে দাও।
১১. জিএমও খাদ্য ও কৃষি প্রযুক্তি প্রবেশ করিয়ে দেশের কুষি শিল্পকে আমেরিকার হাতে তুলে দেয়া যাবেনা। জিএম খাদ্য খাইয়ে মানুষকে নির্বংশ ও অসুস্থ করার চক্রান্ত বন্ধ করতে হবে। মাত্রাতিরিক্ত গ্লুটেনযুক্ত ক্ষতিকর আমেরিকান গম আমদানি এবং অপ্রয়োজনীয় ২৫টি বোয়িং কেনার অপচয় বন্ধ করতে হবে। আমেরিকা থেকে অস্ত্র কিনা যাবেনা। অন্তর্র্বতী সরকারকে আমেরিকার দালালী বন্ধ করতে হবে।
১২. বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী সমকামীতা/এলজিবিটি/ট্রান্সজেন্ডার বৈধকরণ চলবে না এবং বিনতুল হাওয়া (পতিতাদের) জন্য রাষ্ট্রীয় ভাতা প্রদান অবিলম্বে বন্ধ করতে হবে।
১৩. পবিত্র দ্বীন ইসলাম বিরোধী বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশনের সকল প্রস্তাব বাতিল করতে হবে।
১৪. পরিবেশবাদের নামে দেশী শিল্প (যেমন- পলিথিন ব্যবসা, পাথর উত্তোলন, চামড়া শিল্প ইত্যাদি) ধ্বংস করে কোটি মানুষকে বেকার বানানো বন্ধ করো। ফুটপাতের ব্যবসা বন্ধ করে, সাগরে মাছ ধরা বন্ধ করে, ব্যাটারি চালিত বাহন (অটোরিক্সা) বন্ধ করে গরীবের পেটে লাত্থি মারা যাবে না। ১৫. আইএমএফ-এর কূ-নীতি চাপিয়ে দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করা যাবে না।
১৬. সংস্কারের নামে অভ্যন্তরীণ কাঠামো ভেঙ্গে রাষ্ট্রকে ব্যর্থ বানিয়ে জাতিসংঘের অধীনে পরিচালিত রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র হচ্ছে। নতুন কর্মচারী আইন, এনবিআর সংস্কার, মব তৈরী করে বিচার ব্যবস্থা ভেঙ্গে দেয়া তারই অংশ বিশেষ। সংস্কারের নামে সকল দেশবিরোধী কার্যক্রম বন্ধ করা হোক।
১৭. দেশের সকল নাগরিকের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, দ্বীনী শিক্ষা, জান-মাল-ঈমানের নিরাপত্তা এই মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে হবে। বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং দেশের সকল যুবককে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। বিশ্বের সকল মুসলিম দেশগুলো একত্র করে একটি আন্তর্জাতিক মুসলিম সামরিক জোট তৈরী করতে হবে। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে সমস্ত মুসলমানকে এক হতে হবে।
অন্তর্র্বতীকালীন সরকার দ্বীন নিয়ে এবং দেশ নিয়ে যা করছে এটা তার স্পষ্ট সীমালংঘন এবং অনধিকার চর্চা। অন্তর্র্বতীকালীন সরকারের প্রত্যেকটা কাজ জাতির সাথে প্রতারণামূলক, অবৈধ ও দেশের স্বার্থবিরোধী। বর্তমানে দেশের এই চরম নাজুক ও বিশৃঙ্খল অবস্থায় দেশের জনগণ চাচ্ছে, এই সমস্ত উচ্ছৃঙ্খল বিষয়ে সমাধা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী যেনো দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এবং করা উচিত। এছাড়া দেশকে বিদেশী শকুনদের হাত থেকে বাঁচানো সম্ভব হবে না। গাদ্দার সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করে দেশটাকে রক্ষা করা অত্যাবশ্যক। মুরুব্বি পরামর্শদাতা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই মুরুব্বী বা পরামর্শদাতার সন্ধান দিতে পারি। জনগণের দোয়া এবং সমর্থন আছে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের দ্বীনকে এবং দেশকে হেফাজত করুন। আমীন।
(সংবাদ বিজ্ঞপ্তি)
বার্তা প্রেরণে: প্রেস প্রতিনিধি, ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম, নেপথ্যে কী?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের মর্টার শেলের আঘাতের পর পুড়ে ধ্বংস হচ্ছে দখলদারদের যুদ্ধযান।
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












