প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে মানহানী বা কটূক্তিকারীর একমাত্র শাস্তি মৃত্যুদ-- এই বিশেষ ধারা সংযুক্ত করতে হবে
প্রস্তাবিত আইনির খসড়া পাঠ করে আমি জানতে পেরেছি সরকার প্রস্তাবিত আইনের ২৮ ধারায় সংশোধন আনতে চাইছে। যেখানে, দ্বীনি অনুভূতিতে আঘাতের সর্বে াচ্চ সাজা ৫ বছর থেকে হ্রাস করে দুই বছর এবং অজামিনযোগ্য ধারাকে জামিনযোগ্য করা হবে। মূলতঃ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ধারাটির আগমন ঘটেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধনী, ২০১৩ এর ৫৭ ধারার এর অংশ বিশেষ থেকে সংশোধন করে। উল্লেখ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধনী, ২০১৩ প্রণয়ন করা হয়েছিলো ২০১৩ সালের ৯ অক্টোবর তারিখে। এর একটি বিশেষ কারণ ছিলো, ২০১৩ সালে এপ্রিল-মে মাসে অনলাইনে কতিপয় ব্লগারের দ্বীন ইসলামবিদ্বেষী পোস্টের প্রতিক্রিয়ায় দেশজুড়ে জনরোষ ছড়িয়ে পড়েছিলো। সেই জনরোষ বন্ধ করতে সরকার কয়েক মাস পর অনলাইনে দ্বীন ইসলামবিদ্বেষী কনটেন্টের বিরুদ্ধে সেই শক্ত আইন প্রণয়ন করে। এ আইনের কারণে দেশের ভেতরে থেকে অনলাইনে দ্বীন ইসলামবিরোধী কনটেন্টের সংখ্যা হ্রাস পায়। কিন্তু প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এ দ্বীনি অনুভূতিতে আঘাতের (২৮ ধারা) সাজা কমিয়ে আনলে অনলাইনে নতুন করে দ্বীন ইসলামবিদ্বেষী কার্যক্রম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরী হয়। পাশাপাশি সেই কার্যক্রমের প্রতিক্রিয়ায় দেশে পুরানায় ২০১৩ সালের মত জনরোষ ছড়িয়ে পড়তে পারে। এক্ষেত্রে আমার মতামত হচ্ছে, উক্ত ধারায় সাজা করা কখনই ঠিক হবে না, বরং সাজা আরো বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে “সাংবিধানিক রাষ্ট্রদ্বীন ইসলাম সংশ্লিষ্ট সকল পবিত্র বিষয় সমূহ- যেমন: মহান আল্লাহ পাক, উনার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার সম্মানিত আম্মাজান-আব্বাজান আলাইহিমাস সালাম, সম্মানিত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম, সম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, পবিত্র কালামুল্লাহ শরীফ ইত্যাদি পবিত্র বিষয়সমূহ নিয়ে যদি কেউ কটূক্তি বা মানহানী করে তবে তার সর্বোচ্চ ও একমাত্র সাজা মৃত্যুদ-” এই বিশেষ ধারা সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এ সংযুক্ত করতে হবে।
এছাড়া প্রস্তাবিত আইনের ২৯ ধারায় মানহানির সাজা শুধুমাত্র জরিমানা করা হচ্ছে। অথচ মানহানী কখনো কখনো ভয়ঙ্কর আকারে হতে পারে। মানহানীর কারণে কেউ আত্মহত্যা করতে পারে, কারো কোটি কোটি টাকার ব্যবসা ধ্বংস হতে পারে। সেক্ষেত্রে শুধু জরিমানা দিয়ে সেটা গণনা করা কখনই সম্ভব না। সুতরাং অনলাইনে মানহানীর সাজা জেল-জরিমানাসহ একটি সীমারেখা তৈরী করে দেয়া হোক, যেখানে বিচারক অপরাধ অনুসারে তা নির্ধারণ করে দিতে পারবেন। একইসাথে অনলাইনে বর্তমানে অনেক নিষিদ্ধ বস্তুর ক্রয়-বিক্রয়, লেনদেন ও প্রচারণা হয়। যেমন: মদ, নেশাজাতীয় দ্রব্য, বিষ্ফোরক দ্রব্য সম্বলিত আতশবাজি, জুয়া, পতিতাবৃত্তি, কিডনী ক্রয়-বিক্রয়, সমকামীতা ইত্যাদি অনলাইনের মাধ্যমে অনেক সহজলভ্য আকার ধারণ করেছে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা অনলাইনে এ সমস্ত নিষিদ্ধ বস্তুর ক্রয়-বিক্রয়কেও অপরাধ হিসেবে অন্তর্ভূক্ত করার দাবী জানাই।
মতামত জ্ঞাপনে-
মুহম্মদ আমিনুল ইসলাম, ঢাকা
আরও পড়ুন
সব ›
পাঠ্যবই ও সিলেবাসে যদি ইসলামী শিক্ষা না থাকে, তাহলে কোথায় থাকবে?
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো…
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স…
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর…
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি…
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।…
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।