প্রসঙ্গ: পবিত্র হজ্জ পালনের আহকাম
সুওয়াল:
মীকাত কাকে বলে? বাংলাদেশের হাজীদের ইহরাম বাঁধতে হয় কোথা হতে?
জাওয়াব:
যে স্থান থেকে হজ্জের জন্য ইহরাম বাঁধতে হয় সে স্থানকে মীকাত বলে। বাংলাদেশের হাজী ছাহেবরা যেহেতু ইয়েমেন হয়ে হজ্জ করতে যায় সেহেতু ইয়েমেনবাসীর যে মীকাত “ইয়ালামলাম” বাংলাদেশীদেরও সেই একই মীকাত। আর যদি বাংলাদেশী হাজী ছাহেবরা মদীনা শরীফ হয়ে যায় তাহলে মদীনা শরীফ বাসীদের যে মীকাত “যুলহুলাইফা” সেখান থেকে তাদেরকে ইহরাম বাঁধতে হবে।
এছাড়াও যদি ইরাক হয়ে যায় তাহলে ইরাকবাসীদের যে মীকাত “যাতে ইরাক” সেখান থেকে ইহরাম বাঁধতে হবে।
আর যদি সিরিয়া হয়ে যায় তাহলে “জুহ্ফা” থেকে ইহরাম বাঁধতে হবে যা সিরিয়াবাসীদের মীকাত।
আর যদি নজদ্ হয়ে যায় তাহলে “করণ” হতে ইহরাম বাঁধতে হবে যা নজদবাসীদের মীকাত।
এছাড়াও আরো মীকাত রয়েছে। যারা মীকাতের ভিতরের অধিবাসী তাদের মীকাত হলো “হিল”। মীকাত ও হেরেম শরীফের মধ্যবর্তী স্থানকে হিল বলে।
মক্কাবাসীদের হজ্জের জন্য মীকাত হলো- “হেরেম শরীফ। ” আর উমরার জন্য মীকাত হলো- “হিল”।
সুওয়াল:
হজ্জ পালনের ক্ষেত্রে পুরুষ ও মহিলার আমলের মধ্যে কোন পার্থক্য আছে কি?
জাওয়াব:
হ্যাঁ, পুরুষ ও মহিলার আমলের মধ্যে অনেক পার্থক্য আছে। তন্মধ্যে জরুরী কিছু পার্থক্য বর্ণনা করা হলো।
(১) হজ্জে পুরুষেরা মাথা খোলা রাখবে। মহিলারা মাথা ঢেকে রাখবে।
(২) পুরুষেরা তালবিয়া পাঠ করবে উচ্চস্বরে। আর মহিলারা তালবিয়া পাঠ করবে নিম্নস্বরে।
(৩) পুরুষেরা তাওয়াফের সময় রমল করবে। মহিলারা রমল করবে না।
(৪) ইজতেবা পুরুষেরা করবে। মহিলাদের করতে হয় না।
(৫) সাঈ করার সময় পুরুষেরা মাইলাইনে আখজারাইনের মধ্যস্থানে দৌড়াবে। মহিলারা দৌড়াবে না।
(৬) পুরুষেরা মাথা কামাবে। মহিলারা শুধু মাথার চুল এক অঙ্গুলি বা এক ইঞ্চি পরিমাণ ছাটবে।
(৭) বিদেশী পুরুষ হাজী ছাহেবদের জন্য তাওয়াফে বিদা করা ওয়াজিব। বিদেশী মহিলা হাজীদের জন্যও ওয়াজিব। তবে প্রাকৃতিক কারণে মহিলারা অসুস্থ হয়ে পড়লে এ ওয়াজিব তাদের জন্য সাকেত বা রহিত হয়ে যায়।
(৮) পুরুষদের জন্য সেলাই করা কাপড় পরিধান করা নিষিদ্ধ। মহিলারা সেলাই করা কাপড় পরিধান করতে পারবে।
সুওয়াল:
মহিলারা হজ্জে সেলাইযুক্ত কাপড় পড়তে এবং মাথা ঢেকে রাখতে পারে। পুরুষেরাও যদি তাদের অনুরূপ করে তাহলে কি হুকুম হবে?
জাওয়াব:
পুরুষ যদি সেলাইযুক্ত কাপড় পরিধান করা অবস্থায় অথবা মাথা ঢেকে রাখা অবস্থায় পূর্ণ একদিন বা তার চেয়ে বেশী সময় অতিবাহিত করে তাহলে তাদের উপর দম দেয়া ওয়াজিব। আর একদিনের কম সময় যদি হয় তাহলে ছদকা দেয়া ওয়াজিব।
সুওয়াল:
তাওয়াফের সময় নামাজের সামনে দিয়ে যাওয়া জায়েয কিনা?
জাওয়াব:
হজ্জের আহ্কাম পালনের ক্ষেত্রে কতক মাসয়ালা অন্য স্থানের সাধারণ মাসয়ালার ব্যতিক্রম। যেমন- আরাফার ময়দানে একই আযান ও ভিন্ন ইকামতে যোহর ও আছর নামায পড়তে হয় যা অন্য সময় জায়েয নেই। তেমনি অন্য স্থানে নামাযের সামনে দিয়ে গমনাগমন জায়েয নেই। কিন্তু কা’বা শরীফে তাওয়াফের সময় নামাযের সামনে দিয়ে যাওয়া জায়েয রয়েছে এবং এ মাসয়ালা শুধু কা’বা শরীফের জন্যই খাছ।
আরও পড়ুন
সব ›
সুওয়াল-জাওয়াব
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব)
সুওয়াল+জাওয়াব
সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময…
প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১)
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০)
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩)
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯)
সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।