শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতেরস্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংকদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়
সুওয়াল-জাওয়াব

প্রসঙ্গ: নামাযের মাসায়িল

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, সকাল ৪:৪৯
প্রসঙ্গ: নামাযের মাসায়িল
সুওয়াল:
মাকরূহ ওয়াক্ত বলতে কি বুঝায়? কোন কোন সময় নামায, ছলাতুল জানাযা নিষেধ?
জাওয়াব:
মাকরূহ ওয়াক্ত বলতে নিষিদ্ধ ওয়াক্তকে বুঝানো হয়। অর্থাৎ যে ওয়াক্ত বা সময়ে নামায পড়া ও ছলাতুল জানাযা পড়া নিষেধ। যেমন- সূর্য উদয়কালে, দ্বি প্রহরের সময় এবং সূর্যাস্তের সময়। উল্লেখিত তিন সময় সর্বপ্রকার নামায আদায় করা এবং মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াতে সিজদাহ তিলাওয়াত করা মাকরূহ তাহরীমী।
এ সর্ম্পকে মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا يَـتَحَرَّى أَحَدُكُمْ فَـيُصَلِّيَ عِنْدَ طُلُوْعِ الشَّمْسِ وَلَا عِنْدَ غُرُوْبِهَا وَفِيْ رِوَايَةٍ قَالَ: إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلَاةَ حَتّٰى تَـبْـرُزَ. فَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلَاةَ حَتّٰى تَغِيْبَ وَلَا تَحَيَّـنُـوْا بِصَلَاتِكُمْ طُلُوْعَ الشَّمْسِ وَلَا غُرُوْبَـهَا فَإِنَّـهَا تَطْلُعُ بَيْنَ قَـرْنَيِ الشَّيْطَانِ
অর্থ: হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তোমাদের কেউ যেন সূর্য উদয়ের ও অস্ত যাওয়ার সময় ছলাত (নামায) আদায়ের জন্য চেষ্টা না করে। একটি বর্ণনার ভাষ্য এরকম যে, তিনি ইরশাদ মুবারক করেছেন, “যখন সূর্য গোলক উদিত হয় তখন নামায ত্যাগ করবে, যে পর্যন্ত সূর্য বেশ স্পষ্ট হয়ে না উঠবে। ঠিক এভাবে আবার যখন সূর্য গোলক ডুবতে থাকে তখন নামায আদায় করা থেকে বিরত থাকবে, যে পর্যন্ত সূর্য সম্পূর্ণভাবে ডুবে না যায়। আর সূর্য উঠার ও অস্ত যাওয়ার সময় নামায পড়ার ইচ্ছা করবে না। কারণ সূর্য শয়তানের দু’ শিং-এর মধ্যখান দিয়ে উদয় হয়। (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
অর্থাৎ “সূর্য শয়তানের দু’ শিং-এর মধ্যখান দিয়ে উদয় হয়” এর ব্যাখ্যা হচ্ছে, কাফির-মুশরিক বা সূর্যপূজকরা ঐ সময় সূর্যের পূজা করে এবং শয়তান এসে সূর্যকে পিছনে রেখে এবং উপাসককে সম্মুখে করে উহা গ্রহণ করতে দাঁড়ায়।
মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ: ثَلَاثُ سَاعَاتٍ كَانَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَـنْـهَانَا أَنْ نُّصَلِّيَ فِيْهِنَّ أَوْ نَـقْبُـرَ فِيْهِنَّ مَوْتَانَا: حِيْنَ تَطْلُعُ الشَّمْسُ بَازِغَةً حَتّٰى تَـرْتَفِعَ وَحِيْنَ يَـقُوْمُ قَائِمُ الظَّهِيْـرَةِ حَتّٰى تَمِيْلَ الشَّمْسُ وَحِيْنَ تَضَيَّفُ الشَّمْسُ لِلْغُرُوْبِ حَتّٰى تَـغْرُبَ
অর্থ: হযরত উকবা ইবনে আমির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, তিন সময় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নামায আদায় করতে ও মৃত ব্যক্তিকে দাফন করতে আমাদেরকে নিষেধ করেছেন। প্রথম হলো সূর্য উদয়ের সময়, যে পর্যন্ত না তা সম্পূর্ণ উদিত হয়। দ্বিতীয় হলো দুপুরে একবারে সূর্য ঠিক স্থির হওয়ার সময় থেকে সূর্য ঢলার আগ পর্যন্ত। আর তৃতীয় হলো সূর্য ডুবে যাওয়ার সময় যে পর্যন্ত না তা ডুবে যায়। (মুসলিম শরীফ)
উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে মৃত ব্যক্তিকে দাফন করা দ্বারা মৃত ব্যক্তির জানাযার নামায পড়ানোকে বুঝানো হয়েছে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عَمْرِو بْنِ عَبَسَةَ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِيْـنَةَ فَـقَدِمْتُ الْمَدِيْـنَةَ فَدَخَلْتُ عَلَيْهِ فَـقُلْتُ: أَخْبِرْنِيْ عَنِ الصَّلَاةِ فَـقَالَ صَلِّ صَلَاةَ الصُّبْحِ ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتّٰى تَطْلُعَ الشَّمْسُ حَتّٰى تَـرْتَفِعَ فَإِنَّـهَا تَطْلُعُ حِيْنَ تَطْلُعُ بَـيْنَ قَـرْنَيْ شَيْطَانٍ وَحِيْـنَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ ثُمَّ صَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُوْدَةٌ مَحْضُوْرَةٌ حَتّٰى يَسْتَقِلَّ الظِّلُّ بِالرُّمْحِ ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلَاةِ فَإِنَّ حِيْـنَئِذٍ تُسْجَرُ جَهَنَّمُ فَإِذَا أَقْـبَلَ الْفَيْءُ فَصَلِّ فَإِنَّ الصَّلَاةَ مَشْهُوْدَةٌ مَحْضُوْرَةٌ حَتّٰى تُصَلِّيَ الْعَصْرَ ثُمَّ أَقْصِرْ عَنِ الصَّلَاةِ حَتّٰى تَـغْرُبَ الشَّمْسُ فَإِنَّـهَا تَـغْرُبُ بَـيْنَ قَـرْنَيْ شَيْطَانٍ وَحِيْـنَئِذٍ يَسْجُدُ لَهَا الْكُفَّارُ
অর্থ: হযরত আমর ইবনে আবাসাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফে মুবারক তাশরীফ আনলে আমিও মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফে চলে আসলাম। এবং উনার নিকট উপস্থিত হলাম অতঃপর আমি বললাম, আমাকে নামায সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, ফজরের নামায আদায় করুন। এরপর নামায হতে বিরত থাকুন যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে উপরে না আসে। কেননা, সূর্য উদয় হয় শয়তানের দু’ শিং-এর মাঝখান দিয়ে। আর এ সময় কাফিররা (সূর্য পূজারীরা) একে সিজদা করে। অতঃপর (কিছু নফল) নামায পড়–ন। কেননা এ সময়ে (মহান আল্লাহ পাক উনার কাছে বান্দার) নামাযের উপস্থিতির সাক্ষ্য দেয়া হয়। যতক্ষণ পর্যন্ত ছায়া বর্শার উপর উঠে না আসে ও যমীনের উপর না পড়ে (অর্থাৎ ঠিক দুপুরের সময়)। এ সময়ও নামায হতে বিরত থাকুন। এজন্য যে, এ সময় জাহান্নামকে উত্তপ্ত করা হয়। তারপর ছায়া যখন সামান্য ঢলে যাবে তখন নামায আদায় করুন। নামাযের সময়টা ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের উপস্থিতি ও সাক্ষ্য দেয়ার সময় যে পর্যন্ত আপনি আছরের নামায আদায় না করবেন। তারপর আবার নামায হতে বিরত থাকবেন সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত। কারণ সূর্য শয়তানের দু’ শিং-এর মাঝখান দিয়ে অস্ত যায়। এ মুহূর্তে সূর্যপূজক কাফিররা সূর্যকে সিজদা করে। (মুসলিম শরীফ)
উপরে উল্লেখিত মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ সমূহের বর্ণনার আলোকে প্রতিভাত যে, সূর্য উদয়ের শুরু থেকে ঘড়ির মিনিট অনুযায়ী ২৩ মিনিট পর্যন্ত মাকরূহ ওয়াক্ত।
অনুরূপ যুহরের ওয়াক্ত শুরু হওয়ার ১ ঘণ্টা পূর্ব পর্যন্ত মাকরূহ ওয়াক্ত।
একইভাবে সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে ২৩ মিনিট মাকরূহ ওয়াক্ত।
উক্ত তিন সময়ে সূর্যপূজারীরা সূর্যকে পূজা করে থাকে। যার কারণে উক্ত তিন সময়ে নামায পড়া, ছলাতুল জানাযা পড়া, মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াতে সিজদাহ তিলাওয়াত করা নিষিদ্ধ তথা মাকরূহ তাহরীমী।
উল্লেখ্য, যে যে কারণে নামায ভঙ্গ হয়, সে সে কারণে তিলাওয়াতে সিজদাও ভঙ্গ হয়।
মাকরূহ ওয়াক্তে মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ তিলাওয়াত নিষেধ হওয়ার ক্ষেত্রে মূল যে কারণ তা হচ্ছে তিলাওয়াতে সিজদাহ। অর্থাৎ মাকরূহ ওয়াক্তে তিলাওয়াতে সিজদাহ সম্বলিত আয়াত শরীফসমূহ তিলাওয়াত করা মাকরূহ তাহরীমী। যেমন এ প্রসঙ্গে ‘তুহফাতুল ফিক্হ’্ কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে-
لَوْ تَلَا اٰيَةَ السَّجْدَةِ فِيْ وَقْتِ غَيْرِ مَكْرُوْهٍ وَسَجَدَهَا فِيْ وَقْتٍ مَكْرُوْهٍ لَا يَجُوْزُ لِأَنَّـهَا وَجَبَتْ كَامِلَةً فَلَا تُـؤَدِّىْ نَاقِصَةً وَلَا تَلَا فِيْ وَقْتٍ مَكْرُوْهٍ وَسَجَدَهَا فِيْهِ جَازَ مِنْ غَيْرِ كَرَاهَةٍ
অর্থ: যদি কেউ পবিত্র আয়াতে সিজদা তিলাওয়াত করে মাকরূহ ওয়াক্ত ছাড়া এবং সিজদা করে মাকরূহ ওয়াক্তে, সেটা জায়িয হবে না। কেননা উক্ত তিলাওয়াতে সিজদা ওয়াজিব হয়েছে কামেল বা পূর্ণ (মাকরূহবিহীন) ওয়াক্তে, তাই সেটা নাক্বিছ বা অপূর্ণ (মাকরূহ) ওয়াক্তে আদায় হবে না। আর কেউ মাকরূহ ওয়াক্তে তিলাওয়াত করেনি এবং মাকরূহ ওয়াক্তে সিজদাও করেনি সেটা মাকরূহ ছাড়াই বৈধ বা শুদ্ধ হয়ে যাবে।
অতএব, পবিত্র নামায, পবিত্র জানাযা ও মহাসম্মানিত মহাপবিত্র কুরআন শরীফ উনার পবিত্র আয়াতে সিজদাহ কামেল বা পূর্ণ ওয়াক্তে পড়তে হবে। মাকরূহ ওয়াক্তে পড়া যাবে না। (দলীলসমূহ: বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, মেরকাত শরীফ, হাশিয়ায়ে তাহতাবী, ফতহুল ক্বাদীর, ফতওয়ায়ে শামী, তুহফাতুল ফিক্হ্, শরহে হিন্দি-জাযরী, মুফীদুল ক্বারী, ওয়াসীলাতুল ক্বারী, ক্বারীউল-কুরআন ইত্যাদি)

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে