শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সুওয়াল-জাওয়াব:

প্রসঙ্গ : নামাযের পর ঘুরে বসা

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, রাত ৩:০৪
প্রসঙ্গ : নামাযের পর ঘুরে বসা

সুওয়াল:
আমাদের মসজিদের ইমাম আগে ফজর ও আছরের ফরজ নামাযের পর মুছল্লীদের দিকে ঘুরে মুনাজাত করতেন আর যোহর, মাগরিব ও ইশা’র নামাযের পর না ঘুরে মুনাজাত করতেন। কিন্তু এখন পাঁচ ওয়াক্ত নামাযের পর ঘুরে বসেন। বিশেষ করে যোহর, মাগরিব ও ইশা’র ফরয নামাযের পর মুনাজাত শেষ করে অধিকাংশ মুছল্লিদেরকে নিয়ে দীর্ঘক্ষণ বসে থেকে বিভিন্ন মাসনূন দোয়া পাঠ করেন। এরপর দু রাকায়াত সুন্নতে মুয়াক্কাদা নামায আদায় করেন। এ বিষয়ে দলীল তলব করলে বুখারী শরীফ থেকে একটি হাদীছ শরীফ পেশ করে । এখন আমার জানার বিষয় হলো- পাঁচ ওয়াক্ত নামাযের পর কি ঘুরে বসা সুন্নত? ও যেসব ফরয নামাযের পর সুন্নতে মুয়াক্কাদা নামায রয়েছে ঐ ফরয নামাযের মুনাজাতের পর কি মাসনূন দোয়া পাঠ বা দেরি করা যাবে? শরীয়তের দলীল সহকারে জানিয়ে বাধিত করবেন।


জাওয়াব:
শরীয়তের হুকুম বা ফতওয়া হলো, যেস ব নামাযে ফরযের পর সুন্নতে মুয়াক্কদাহ নামায রয়েছে যেমন- যুহর, জুমুয়াহ, মাগরিব, ইশা সেসব নামাযে ইমাম ছাহেব ফরযের পর মুক্তাদীর দিকে ফিরে বা ঘুরে বসে মুনাজাত করবেন না। বরং ক্বিবলামুখী হয়েই মুনাজাত করবেন। মুনাজাতের পর সাথে সাথে সুন্নতে মুয়াক্কাদাহ আদায় করতে হবে। মুনাজাতের পর সুন্নতে মুয়াক্কাদাহ নামায না পড়ে মাসনূন দোয়া পাঠ করার জন্য দেরী বা বিলম্ব করা ঠিক হবে না। তা সুন্নত মুবারকের খিলাফ।
আর যেসব নামাযে ফরযের পর সুন্নতে মুয়াক্কাদাহ নামায নেই যেমন- ফজর ও আছর সেসব নামাযে ইমাম ছাহেব ফরয নামায শেষে মুক্তাদীর দিকে ঘুরে বসে মুনাজাত করবেন।
কেননা স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেসব ফরয নামাযের পর সুন্নতে মুয়াক্কাদাহ নামায নেই সেসব ফরয নামাযে সালাম ফিরানোর পর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন অতঃপর দুআ মুবারক করতেন।
যেমন এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফে বর্ণিত রয়েছে- হযরত আসওয়াদ আমিরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা হতে বর্ণনা করেন, উনার পিতা বলেন, আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ফজর নামায পড়লাম। যখন তিনি নামায শেষ করে সালাম ফিরালেন তখন তিনি ঘুরে বসলেন এবং উভয় হাত মুবারক উঠিয়ে দুআ (মুনাজাত) মুবারক করলেন। (মুছান্নাফ ইবনে আবী শায়বাহ)
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত রয়েছে- হযরত যায়িদ ইবনে খালিদ জুহানী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকে নিয়ে হুদায়বিয়াতে ফজরের নামায আদায় করলেন। যখন নামায শেষ করলেন তখন মুছল্লীগণের দিকে ফিরে বসলেন। (বুখারী শরীফ)
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত রয়েছে- হযরত সুদ্দী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাকে জিজ্ঞেস করলাম, নামায শেষ করার পর কিভাবে মুখ ফিরাবো, আমার ডান দিকে, না বাম দিকে? তিনি বললেন, মূলতঃ আমি অধিকাংশ সময় হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উনার ডান দিকে ফিরে বসতে দেখেছি। (মুসলিম শরীফ ও নাসায়ী শরীফ)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ সমূহ থেকে প্রতিভাত যে, যেসব ফরয নামাযের পর সুন্নত নামায নেই সেসব নামাযে ইমাম ছাহেব সালাম ফিরানোর পর মুক্তাদীগণের দিকে ফিরে বসবেন। তবে প্রথম কাতারে যদি মাসবূক মুক্তাদী থাকে তাহলে ইমাম ছাহেব ডান দিকে ফিরে বসবেন। উল্লেখ্য, পরবর্তীতে ফতওয়া দেয়া হয়েছে ডান দিকে ফিরাটাই খাছ সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত। আর ইমাম ছাহেব একজন মুক্তাদী নিয়ে নামায পড়লে সেক্ষেত্রে ইমাম ছাহেবকে পিছনে ফিরতে হবে না। বরং একটু ডান দিকে ফিরে বসবেন অতঃপর দুআ বা মুনাজাত করবেন। এটাই হচ্ছে সম্মানিত শরীয়ত উনার মাসয়ালা। এ মাসয়ালা মুতাবিক প্রত্যেক ইমাম ও মুছল্লীদের আমল করা অপরিহার্য কর্তব্য।
উল্লেখ্য, সুওয়ালকারীর মসজিদের ইমাম বুখারী শরীফ কিতাব থেকে যে পবিত্র হাদীছ শরীফ উল্লেখ করেছে তাতে কিন্তু পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর মুছল্লীদের দিকে ফিরে ইমাম ছাহেবের দুআ করার বিষয়টি বর্ণিত নেই।
কাজেই বুখারী শরীফ থেকে দলীল দিলেই সেটা আমল করতে হবে, তা নয়। কারণ বুখারী শরীফ কিতাবে অনেক হাদীছ মওজু বা জাল রয়েছে। যা মোটেও অনুসরণযোগ্য ও আমলযোগ্য নয়। আমলের ক্ষেত্রে ফিক্বাহের কিতাব অনুসরণীয়। অর্থাৎ মাজহাব অনুসরণ করতে হবে।
দলীলসমূহ: বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসায়ী শরীফ, আবূ দাউদ শরীফ, ফতহুল বারী, তাইসিরুল ক্বারী, মাআরিফে মাদানিয়াহ, তাহতাবী, হুজ্জাতুল্লাহিল বালিগাহ, ফতহুল মুলহিম, শামী, কবীরী, দুররুল মুখতার, শরহে মুনিয়া, তাতারখানিয়া, খুলাছা, নূরুদ্দিরায়া, শরহে হিদায়া ইত্যাদি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সুওয়াল-জাওয়াব সুওয়াল-জাওয়াব ১ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) ৪ দিন আগে সুওয়াল+জাওয়াব সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময… ৫ দিন আগে প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল ১ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক ১৯ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ১১ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ৪ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ২৭ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) ২৩ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) ২১ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯) সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক… ১৬ সেপ্টেম্বর, ২০২৬