প্রসঙ্গ: ইন্তেকালের পর পরিত্যক্ত সম্পত্তি বণ্টন
সুওয়াল:
একজন পুরুষ অথবা একজন মহিলার ইন্তেকালের পর তাদের পরিত্যক্ত সম্পত্তি কিভাবে বণ্টিত হবে? জানতে বাসনা রাখি।
জওয়াব:
মহান আল্লাহ পাক তিনি পরিত্যক্ত সম্পত্তি বন্টন সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
یُوۡصِیۡکُمُ اللّٰهُ فِیۡۤ اَوۡلَادِکُمْ لِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ ۚ فَاِنۡ کُنَّ نِسَآءً فَوۡقَ اثۡنَتَیۡنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَکَ ۚ وَ اِنۡ کَانَتۡ وَاحِدَةً فَلَهَا النِّصۡفُ ؕ وَ لِاَبَوَیۡهِ لِکُلِّ وَاحِدٍ مِّنۡهُمَا السُّدُسُ مِمَّا تَرَکَ اِنۡ کَانَ لَهٗ وَلَدٌ ۚ فَاِنۡ لَّمۡ یَکُنۡ لَّهٗ وَلَدٌ وَّ وَرِثَهٗۤ اَبَوٰهُ فَلِاُمِّهِ الثُّلُثُ ۚ فَاِنۡ کَانَ لَهٗۤ اِخْوَةٌ فَلِاُمِّهِ السُّدُسُ مِنۡۢ بَعۡدِ وَصِيَّةً یُّوۡصِیۡ بِهَاۤ اَوۡ دَیۡنٍ ؕ اٰبَآؤُکُمۡ وَ اَبۡنَآؤُکُمۡ لَا تَدۡرُوۡنَ اَیُّهُمۡ اَقۡرَبُ لَکُمۡ نَفۡعًا ؕ فَرِيْضَةَ مِّنَ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا
অর্থ মুবারক: মহান আল্লাহ পাক তিনি তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন, একজন ছেলের জন্য দুইজন মেয়ের অংশের সমপরিমাণ। তবে যদি দুইয়ের অধিক মেয়ে হয়, তাহলে তাদের জন্য হবে, যা সে রেখে গেছে তার তিন ভাগের দুই ভাগ; আর যদি একজন মেয়ে হয় তখন তার জন্য অর্ধেক (যদি কোন ছেলে সন্তান না থাকে)। আর যদি তার সন্তান থাকে তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ যা সে রেখে গেছে তা থেকে। আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিছ হয় তার মাতা পিতা তখন তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ। আর যদি তার ভাই বোন থাকে তবে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ। অসীয়ত পালনের পর, যা দ্বারা সে অসিয়ত করেছে অথবা ঋণ পরিশোধের পর। (এ বন্টন হবে ওসীয়ত পূরণের পর বা ঋণ পরিশোধের পর) তোমাদের মাতা পিতা ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্যে তোমাদের উপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জান না। ইহা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে নির্ধারিত। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। (সূরা নিসা শরীফ- আয়াত শরীফ নং ১১)
(একজন পুরুষের সম্পত্তির ওয়ারিশ হল পাঁচজন। যথা: পিতা, মাতা, স্ত্রী, ছেলে, মেয়ে। উপরোক্ত পাঁচজন থাকলে আর অন্য কেউ সম্পত্তির ওয়ারিশ হবে না। )
যদি কোন মাইয়্যিতের পিতা ও ছেলে না থাকে, মা, স্ত্রী ও ২ মেয়ে থাকে।
তাহলে তার (মাইয়্যিতের) সম্পত্তি বন্টন হবে মা পাবেন- সমস্ত সম্পত্তির ৬ ভাগের ১ ভাগ, স্ত্রী পাবে- সমস্ত সম্পত্তির ৮ ভাগের ১ ভাগ, আর ২ মেয়ে পাবে- সমস্ত সম্পত্তির ৩ ভাগের ২ ভাগ। মা, স্ত্রী ও ২ মেয়ের ভগ্নাংশের হরের ল.সা.গু হয় ২৪। সুতরাং মা পাবেন সম্পত্তির ২৪ ভাগের ৪ ভাগ, স্ত্রী পাবেন সম্পত্তির ২৪ ভাগের ৩ ভাগ, আর ২ মেয়ে পাবে সম্পত্তির ২৪ ভাগের ১৬ ভাগ, অবশিষ্ট থাকে ১ ভাগ। বাবা নেই, বাবার স্থলাভিষিক্ত দাদাও নেই, ছেলে নেই, ছেলের স্থলাভিষিক্ত নাতিও নেই, তাই উক্ত ১ ভাগ মাইয়্যিতের ভাই-বোন পাবে। ভাই-বোন যদি না থাকে তাদের ছেলে মেয়ে পাবে। তারাও যদি না থাকে চাচা ফুফুরা পাবে। তারাও যদি না থাকে তাদের ছেলে মেয়েরা পাবে। কেউ না থাকলে রদ হবে অর্থাৎ অবশিষ্ট ১ ভাগ মা ও মেয়েদের মধ্যে বন্টন করতে হবে, তাদের হিসসা অনুযায়ী।
আরও পড়ুন
সব ›
সুওয়াল-জাওয়াব
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব)
সুওয়াল+জাওয়াব
সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময…
প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল
প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১)
প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০)
প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩)
প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯)
সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।