‘প্রশাসনে আ’লীগের লোকজন ঘাপটি মেরে থাকায় জুলুম বন্ধ হচ্ছে না’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের লোকজন সক্রিয়ভাবে ঘাপটি মেরে আছে বলেই দেশে জুলুম-নির্যাতন বন্ধ হচ্ছে না। দুর্বৃত্তরা এখনও অরাজকতা চালাতে পারছে, কারণ তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকায় তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, শেখ হাসিনা চারজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে দেশের সকল অপকর্ম পরিচালনা করেছেন। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু মানুষকে হত্যা করার। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বলেছিলেন, দরকার হলে হেলিকপ্টার থেকে বোমা ফেলো’। এটা কোনো সভ্য দেশের শাসনব্যবস্থা হতে পারে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারে থাকার জন্য শিশু হত্যা, সাধারণ মানুষের রক্তপাত ঘটিয়েছে। প্রায় ১,৪০০ জন মানুষকে হত্যা করে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চেয়েছেন। জনগণ আর এসব ঘটনার পুনরাবৃত্তি চায় না।
আহত ছাত্রদল নেতা দোলন ভূঁইয়ার বিষয়ে রিজভী বলেন, দলের একজন সাধারণ কর্মীও আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পত্রপত্রিকায় অপরাধীদের ছবি প্রকাশিত হওয়ার পরও কেন তারা গ্রেপ্তার হচ্ছে না?’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।