প্রশান্ত মহাসাগরের গভীরে ৫ হাজারেরও বেশি নতুন প্রজাতির জীবের সন্ধান
, ০৭ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৮ মে, ২০২৩ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
এছাড়াও খনিজসম্পদে ভরপুর এলাকাটিতে নজর পড়েছে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, চীনসহ বিশ্বের শক্তিশালী দেশগুলোর। এখানে কোবাল্ট, ম্যাঙ্গানিজ, নিকেলের অস্বিত্ব রয়েছে। জুলাই মাসে গভীর সমুদ্রের খনির নিয়ন্ত্রণকারী ইন্টারন্যাশনাল সিবেড অথরিটি, (জ্যামাইকা ভিত্তিক জাতিসংঘের সংস্থা) বিভিন্ন কোম্পানিগুলি থেকে খনিজ শোষণের আবেদন গ্রহণ করা শুরু করবে।
এই অঞ্চলে খনিজ অভিযানের জেরে ইকোসিস্টেমে কোনো প্রভাব পড়বে কিনা জানতে বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল এই অঞ্চলে অভিযান থেকে সমস্ত রেকর্ড সংকলন করে।
সেখান থেকেই জানা গেছে এখানে ৫৫৭৮টি বিভিন্ন প্রজাতি রয়েছে, যার মধ্যে আনুমানিক ৮৮% থেকে ৯২% আগে কখনও দেখা যায়নি। কারেন্ট বায়োলজি জার্নালে গোটা বিবরণ প্রকাশিত হয়েছে। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের (ঘঐগ) গভীর সমুদ্রের পরিবেশ নিয়ে চর্চাকারী মুরিয়েল রাবোন যে এই গবেষণার প্রধান লেখক জানাচ্ছে- “আমরা আমাদের গ্রহটিকে এই সমস্ত আশ্চর্যজনক জীববৈচিত্র্যের সাথে ভাগ করে নিয়েছি এবং এটিকে বোঝার ও রক্ষা করার দায়িত্ব আমাদের।” সমুদ্রের তল থেকে নমুনাগুলি অধ্যয়ন এবং সংগ্রহ করার জন্য, জীববিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরের ৪ হাজার থেকে ৬ হাজার মিটার গভীরে যান পাঠিয়েছিলেন।
ন্যাচারাল এনভায়রনমেন্ট রিসার্চ কাউন্সিল এবং অন্যান্যদের মাধ্যমে অর্থায়ন করা এই অভিযানটি ইউকে সিবেড রিসোর্সেস (ইউকেএসআর) দ্বারা সমর্থিত। বিজ্ঞানীরা নৌকা থেকে সরাসরি ভিডিও লিঙ্কের মাধ্যমে অপারেশনগুলি দেখেন, কারণ নীচের অন্ধকারে দূরবর্তী অপারেটিং যানবাহন দ্বারা নতুন প্রজাতি সংগ্রহ করা হয়। জীববিজ্ঞানী ডঃ অ্যাড্রিয়ান গ্লোভারের মতে, “সমুদ্রতল একটি আশ্চর্যজনক জায়গা যেখানে চরম ঠান্ডা এবং অন্ধকার থাকা সত্ত্বেও জীবন বিকশিত হয়। অতল পানিতে খাদ্যের অভাব, কিন্তু সেখানেও জীবন টিকে রয়েছে, এটি অদ্ভুত এক রহস্য।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












