ঘটনা থেকে শিক্ষা:
প্রবৃত্তির অনুসরণ বা দাসত্ব হতে মুক্ত ব্যক্তি জান্নাতী আর প্রবৃত্তির লাগামহীন অনুসারী জাহান্নামী
, ০৮ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
কথিত খলীফা হারুনুর রশীদ মোটামুটি তার ইলম কালাম ছিলো, কিছু আমলও তার ছিলো। আর তার স্ত্রী জোবায়দা বেগম, সেও নেককার মহিলা ছিলো। একদিন খলীফা হারুনুর রশীদের সাথে তার স্ত্রীর কিছু কথা কাটাকাটি হয়। স্ত্রী সবসময় চাইতো হারুনুর রশীদ যেন সৎমত সৎপথে চলে, কিন্তু হারুনুর রশীদের একজন সভাসদ ছিলো। সে তাকে ওয়াসওয়াসা দিতো।
একবার কথিত খলীফা হারুনুর রশীদ কোন একটা কাজের কথা বললো। বলার পরে তার স্ত্রী জোবায়দা বেগম বললো যে- আপনি যদি এই কাজ করেন, তাহলে আপনি জাহান্নামী হবেন। এই আমল যদি আপনি করেন, এটা জাহান্নামীর লক্ষণ আপনি জাহান্নামী হবেন। যখন স্ত্রী একথা বললো, হারুনুর রশীদ একটু উত্তেজিত হয়ে গেলো, সে বললো- তুমি আমাকে জাহান্নামী বললে, কেন একাজ করলে? সে বললো, একাজ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে। তখন সে বললো- আমি যদি জাহান্নামী হই, তাহলে তোমাকে আমি এখনই তালাক দিয়ে দিলাম। যখন একথা বলে ফেললো, হারুনুর রশীদ বলার পরে তার স্ত্রী আলাদা হয়ে গেলো, জুদা হয়ে গেলো। সে বললো তুমি আমার কাছে আর আসবে না, কারণ তুমি জাহান্নামী হলে, আমি তালাক হয়ে যাই। এখন তুমি জাহান্নামী না জান্নাতী তার ফায়সালা কে করবে? কে তার ফায়সালা করবে?
তখন হারুনুর রশীদ সমস্ত আলেমদের দরবারে দরবারে ঘুরতে লাগলো এই মাসায়ালার জন্য। যে হারুনুর রশীদ সে জাহান্নামী না জান্নাতী। কিন্তু কোন আলেম সেই ফায়সালা দিলেন না এই হেতু, কারণ জাহান্নামী এবং জান্নাতী কি করে ফায়সালা করা যাবে? শেষ পর্যস্ত ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে গিয়ে পৌঁছালো সেই হারুনুর রশীদ। যেয়ে বললো, হুযূর! এটা আমার যেভাবে হোক ফায়সালা করে দিতেই হবে। তিনি বললেন, ঠিক আছে অসুবিধা নেই। তোমাকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করবো, তার জাওয়াব দিতে হবে। কি প্রশ্ন? প্রশ্ন হলো- আচ্ছা তুমি বলতো, তোমার জীবনে কোন সময় কখনও মহান আল্লাহ পাক উনার ভয়ে খারাপ কাজ থেকে বিরত রয়েছো কিনা? হারুনুর রশীদ বললো যে, হুযূর! যেহেতু আমি বাদশাহ আমার এই রকম অনেক সুযোগ ঘটেছে খারাপ কাজ করার জন্য। কিন্তু আমি একমাত্র আল্লাহ পাক উনার ভয়ে পাপ কাজ থেকে বিরত রয়েছি। যখন সে বললো, তখন ইমাম শাফেয়ী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন- যে ঠিক আছে, এক কাজ করো, তোমার স্ত্রী তালাক হয়নি, তুমি তার সাথে ঘর-সংসার করতে পারবে। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে বলেছেন-
واما من خاف مقام ربه ونهى الفنس عن الهوى فان الجنة هى الماؤى
মহান আল্লাহ পাক তিনি বলে দিয়েছেন, “যে মহান আল্লাহ পাক উনার দরবারে দাঁড়ায়ে জাওয়াব দিতে ভয় করে এবং যে নফসের বিরোধিতা করে, তার স্থান হবে মাওয়া বেহেশত। ”
যেহেতু হে খলীফা হারুনুর রশীদ! আপনি মহান আল্লাহ পাক উনার দরবারে দাঁড়ায়ে জাওয়াব দিতে ভয় করেছেন এবং নফসের বিরোধিতা করেছেন, সেহেতু আপনাকে তো জাহান্নামী বলা যায় না। কাজেই আপনার স্ত্রী তালাক হয়নি, সমস্ত আলেম সম্প্রদায় যখন সেটা শুনলেন, উনারা সেটা মেনে নিলেন।
কাজেই মহান আল্লাহ পাক উনার দরবারে দাঁড়ায়ে জাওয়াব দেয়ার ভয় করতে হবে এবং নফসের বিরোধিতা করবে। নফসের তাবেদারী করা যাবে না। কোন ব্যক্তি যদি নফসের তাবেদারী করে, তাহলে তার পক্ষে কখনও পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র সুন্নাহ শরীফ উনাদের উপর কায়েম থাকা যাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুনিয়ার তাছীর বা ক্রিয়া থেকে প্রত্যেক ব্যক্তির সতর্ক থাকা আবশ্যক
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












