প্রধান উপদেষ্টাকে বারবার নির্বাচনের দিন ‘নিশ্চিত’ করে বলতে হচ্ছে কেন?
, ২৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
নির্বাচনের আর বাকি আছে ২৮ দিন। গত বুধবারও (১৪ জানুয়ারি) সাবেক দুই কূটনীতিককে প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, ‘নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়।’
এর আগেও একাধিকবার প্রধান উপদেষ্টাকে এই কথা বলতে শোনা গেছে- নির্ধারিত দিনে নির্বাচন হবে। অথচ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশেরও সময় চলে এসেছে। এরই মধ্যে দলগুলো নিজেদের নির্বাচনি কার্যালয় খুলেছে। জোটগুলো আসন ভাগাভাগি করেছে। তাহলে শঙ্কাটা কোথায়? বারবার তারিখ উল্লেখ করে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ঘুরছে- তবে কি এখনও নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনও শঙ্কা রয়েছে? কেন সে ’১২ তারিখেই নির্বাচন হবে’ কথাটি ক্রমাগত বলছে।
প্রায় প্রতিটি নির্বাচনের আগে নির্বাচন স্থগিতের আবেদন নিয়ে কোনও না কোনও পক্ষ আদালতে যায়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দেশে চরম নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে এবং ২০২৪ সালের আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে। তবে ওই রিট উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
কোন অনিশ্চয়তা থেকে প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের তারিখ নিশ্চিত করেন প্রশ্নে তার উপ প্রেসসচিব আজাদ মজুমদার বলেন, বিদেশি কূটনীতিকরা নানা ধরনের শঙ্কার কথা শুনতে পান। তারা যখন প্রধান উপদেষ্টার কাছে বিষয়টি সম্পর্কে জানতে চায়- তখন তাকে বারবারই স্পষ্ট করতে হয় যে ১২ তারিখেই নির্বাচন হবে।
সিপিডি ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, মাঝে নানা ধরনের উদ্বেগময় পরিস্থিতি তৈরি হয়েছে। হাদি হত্যার মধ্য দিয়ে একটা সংকট তৈরি করে নির্বাচন থেকে দেশকে অন্যদিকে নেওয়ার আশঙ্কা ছিল। ফলে প্রধান উপদেষ্টাকে বারবার নির্বাচনের তারিখ উল্লেখ করতে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)