-প্রধানসন্ত্রাসীর ওপর আস্থা হারিয়েছে ইসরায়েলিরা
গাজা উপত্যকায় বন্দী ইসরায়েলি জিম্মিদের বেশ কয়েকটি পরিবার বলেছে তারা নেতানিয়াহু সরকারের ওপর আস্থা হারিয়েছে। জুমুয়াবার তারা গাজায় বন্দীদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর উপর চাপ দেয়ার জন্য আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে তাদের পরিবারের কয়েক ডজন সদস্য জুমুয়াবার গভীর রাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপর চাপ সৃষ্টি করতে সিজারিয়াতে তার বাড়ি ঘেরাও করেছে। খবর আনোদুলুর।
প্রতিবেদনটিতে ইসরায়েলের বার্তা সংস্থা কানের বরাতে বলা হয়, জিম্মিদের পরিবারকে উদ্ধারে ইসরায়েল সরকারের উপর পরিবারের পক্ষ থেকে চাপ অব্যাহত থাকবে। পরিবারের সদস্যরা বলেছে হামাসের সঙ্গে আলোচনায় বিলম্বের কারণে জিম্মিদের জীবন সঙ্কটাপন্ন হবে।
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান তামির পারদো নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করা দলের সাথে যোগ দেন। এসময় সে জিম্মিদের উদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানায়।
সে বলে, জিম্মিদের উদ্ধারে সরকারের পদক্ষেপ নিতে দেরি করার মানে ইসরায়েলের হেরে যাওয়া। রাষ্ট্র কখনই তার নাগরিকদের পরিত্যাগ করতে পারে না। সরকারকে অবশ্যই তাদের এমন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।
সুইজারল্যান্ডে ইসরাইলি প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলা:
সুইজারল্যান্ড সফরের সময় দখলদার ইসরাইলি প্রেসিডেন্ট হারজগের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মধ্যে এই মামলা হলো। সুইস আইনজীবীরা বিষয়টি নিশ্চিত করেছে।
সুইজারল্যান্ডের ফেডারেল প্রসিকিউটর্স অফিস (বিএ) নিশ্চিত করেছে যে, হারজগের বিরুদ্ধে তারা একটি ফৌজদারি অভিযোগ পেয়েছেন। বৃহস্পতিবার গাজা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় উপস্থিত ছিলো।
বিএ এক বিবৃতিতে জানিয়েছে, স্বাভাবিক প্রক্রিয়ায় ফৌজদারি অভিযোগগুলো এখন যাচাই করা হবে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি দায়মুক্তি পাবেন কিনা তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তারা যোগাযোগ করছে।
তবে অভিযোগ দায়েরের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কথিত একটি বিবৃতি এএফপির হাতে এসেছে। 'লিগ্যাল অ্যাকশন অ্যাগেইনস্ট ক্রাইমস অ্যাগেইনস্ট হিউমিনিটি' শীর্ষক ওই বিবৃতিতে বলা হয়, পরিচয় প্রকাশ না করে বেশ কয়েক ব্যক্তি বাসেল, বার্ন ও জুরিখে তার বিরুদ্ধে মামলা করেছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।