প্রথম মাসে রাজস্ব ঘাটতি প্রায় তিন হাজার কোটি টাকা
, ২৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে লক্ষ্যমাত্রার চেয়ে শুল্ক-কর আদায়ে ঘাটতি হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। যদিও এ মাসে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ২৪.৩৩ শতাংশ।
গত বুধবার এ মাসের শুল্ক-কর আদায়ের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে এনবিআর। সেখানে দেখা গেছে, জুলাইয়ে এনবিআর রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৩০ হাজার ১১১ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ২৭ হাজার ২৪৭ কোটি টাকা। ঘাটতি ২ হাজার ৮৬৪ কোটি টাকা।
গত মে ও জুন মাসে এনবিআরের আন্দোলনের কারণে গত অর্থবছরের বড় আকারের রাজস্ব ঘাটতি হয়। শেষ দুই মাসে কাঙ্খিত রাজস্ব আদায় হয়নি। গত বছর গণঅভ্যুত্থানের সময় রাজস্ব আদায়ে বিঘ্ন ঘটে। ওই দুই মাসে রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা, কিন্তু জুলাইয়েও রাজস্ব আদায়ে গতি আসেনি।
এনবিআরের হিসাবে, গত জুলাইয়ে রাজস্ব আদায় ঘাটতি থাকলেও গত অর্থবছরের জুলাই থেকে চার হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে ২১ হাজার ৯১৬ কোটি টাকা আদায় হয়েছিল। ওই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলছিল। কারফিউ চলেছিল কয়েক দিন।
এনবিআরের হিসাবে, এ বছরের জুলাইয়ে ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। এই খাত থেকে আদায় হয়েছে ১১ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরের জুলাই মাসে এই খাতে আদায়ের পরিমাণ ছিল ৮ হাজার ৫৭১ কোটি টাকা। এ হিসেবে গত জুলাই মাসে স্থানীয় পর্যায়ের মূসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩২.৪৫ শতাংশ।
আয়কর ও ভ্রমণ কর খাতে গত জুলাই মাসে রাজস্ব আদায় হয়েছে ৬ হাজার ২৯৫ কোটি টাকা যা গত বছরের এই সময়ে এ খাত থেকে রাজস্ব আদায় হয়েছিল ৫ হাজার ১৭৫ কোটি টাকা। অর্থাৎ গত জুলাই মাসে আদায় বেশি হয়েছে ১ হাজার ১২০ কোটি টাকা বেশি এবং এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ২১.৬৫ শতাংশ।
এ ছাড়া কাস্টম খাতে ৯ হাজার ৬০১ কোটি টাকা এবং আয়করে ৬ হাজার ২৯৪ কোটি টাকা আদায় হয়। গত অর্থবছরের জুলাই মাসে এই খাতে আদায় ছিল ৮ হাজার ১৭০ কোটি টাকা এবং প্রবৃদ্ধির হার ১৭.৫২ শতাংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোজতবা খামেনি তার বাবার জানাজায় যোগ দিলে ইসরাইল গুপ্তহত্যা করতে পারে
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টেকনাফে অপহরণ-মানবপাচার রোধে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)