মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৪ দিনব্যাপী আনজুমান তালিমী মাহফিলে আজিমুশান নছীহত মুবারক:

প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ ব্যবহার করে নেক কাজের মাধ্যমে নিয়ামতের শোকরগুজারী করতে হবে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১২:০৭
প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ ব্যবহার করে নেক কাজের মাধ্যমে নিয়ামতের শোকরগুজারী করতে হবে
আল ইহসান ডেস্ক:
পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সম্মানে ৪ দিনব্যাপী আনজুমান তালিমী মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ৪র্থ দিন বাদ ইশা মহান মুর্শিদে আযম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, আমলনামা সবকের কিতাব সবার সংগ্রহ করতে হবে। যারা এতদিন সবক আদায়ে থেমে ছিলো, আগে সঠিকভাবে তরতীবমতো আমল করেনি তারা এখন আবার নতুন করে শুরু করে দিলেই হবে। সবাইকে বায়াত হবার উদ্দেশ্যটা বুঝতে হবে। বায়াত হতে হয় আল্লাহওয়ালা হবার জন্যই। এজন্য কোশেশ করতে হবে। কারণ কোশেশ ছাড়া কোন কিছুই হয় না, আল্লাহওয়ালা হওয়াও যাবে না। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা যেভাবে কোশেশ করেছেন সে রকম কেউ পারবে না, তবে আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনারা যেভাবে কোশেশ করেছেন সেভাবে উনাদের অনুসরণে কোশেশ করতে হবে। এজন্য আমল অল্প হলেও নিয়মিত দায়িমীভাবে করার কোশেশ করতে হবে। একদিন করা হলো, আরেকদিন করা হলো না এমন যেন না হয়। কারণ সময়টা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত। এতবেশী নিয়ামত মহান আল্লাহ পাক উনি এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা দিয়েছেন সেগুলোর শুকুরগোজারী করে হক্ব আদায় করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ ব্যবহার করে নেক কাজের মাধ্যমে নিয়ামতের শোকরগুজারী করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, প্রত্যেকটি নেক কাজ করার পিছনে কোশেশ করতে হবে এবং তাতে ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামত থাকলেই গায়েবী মদদ হবে। ইস্তেকামত না থাকলে কখনোই গায়েবী মদদ হবে না। যিকির ফিকির করতে করতে এক সময় মুহব্বত মারিফাত হাসিল হয়ে যাবে। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না। তওবা ইস্তেগফার করে নতুন করে শুরু করলে মানুষের গুনাহগুলোকেও নেক কাজে রুপান্তর করে দেয়া হয়। যারা কাফির মুশরিক তারা কিন্তু মুসলমানের ক্ষতি করতে কখনো ত্রুটি করে না। তারা একটা মরার আগে আরেকটাকে দায়িত্ব দিয়ে যায় মুসলমানদের ক্ষতি করার জন্য। তারা কুফরী করতে কখনো হিসাব করে না, অথচ মুসলমানরা সুন্নত মুবারক আমল করতে লজ্জাবোধ করে। এর দ্বারা তারা মুসলমানদের ঈমানটা নষ্ট করে দেয়। এভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত মুবারক হতে ছুটানোর জন্য যত রকম ষড়যন্ত্র করার দরকার সবটাই তারা করে থাকে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, যাদের সাড়ে তিন হাত শরীরে ইসলাম নাই, দ্বীন নাই, সে কিভাবে ইসলাম কায়েম করবে, দ্বীন জারী করবে। প্রবাদ আছে, পাত্রে আছে যা ঢালিলে পড়িবে তা। কাফেররা সবসময় মুসলমানদেরকে মূল হতে সরিয়ে দেয়। বেপর্দা করিয়ে, ছবি ভিডিওর ভিতর প্রবেশ করিয়ে, গনতন্ত্র ভোট নির্বাচন করার সাথে সাথে সারাদিন নামাজ কালাম পড়তে বলে। ইবলিশ এভাবেই মুসলমানদের ধোঁকা দেয়। কারণ ইবলিশ জানে এখন সে যত নামাজ কালাম ইবাদত বন্দেগী করুক না কেনো তার কোনটাই কবুল করা হবে না।এজন্য আগে নিজেকে ইসলাহ করতে হবে, তারপর অন্যদেরকে ইসলাহ করার চিন্তা করা যাবে। হযরত নুহ আলাইহিস সালাম তিনি সাড়ে ্আট শত বছর একনাগাড়ে দাওয়াতের কাজ করেছেন। সর্বোচ্চ ৭২ হতে ৮২ জন লোক উনার প্রতি ঈমান এনেছিলেন। তাহলে কত ধৈর্যধারণ করে উনারা দাওয়াতের কাজ চালিয়ে গেছেন। মূলত দ্বীন ইসলামের কাজগুলো ধৈর্যধারণ করে, ইস্তেকামত থেকেই করে যেতে হবে। এরপর যতটুকু কবুল করা হয় তাতেই কামিয়াবী।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ইতিহাস হতে নছীহত হাসিল করতে হয়। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কিভাবে খিদমত মুবারক আনজাম দিয়েছেন, হযরত আউলিয়া কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনারা কিভাবেআনজাম দিয়েছেন সেগুলো জানতে হবে। একইসাথে ইবলিশ শয়তান ও মুনাফিকদের ষড়যন্ত্র ধোঁকা সম্পর্কেও জানতে হবে। সেগুলো থেকে নছীহত হাসিল করে দ্বীনি কাজগুলো করতে হবে।কাফির মুশরিক ও ইবলিশ শয়তানের ষড়যন্ত্র ধোঁকায় পড়ে অনেক বড় বড় সিলসিলাগুলো বন্ধ হয়ে গেছে। সেখান থেকে ইলম আমল হিদায়েতের নূর উঠে গেছে। এজন্য সমস্ত সুন্নত মুবারকগুলো পালন করার মাধ্যমে, সুন্নত মুবারকে ইস্তেকামত থাকার মাধ্যমে সিলসিলার আমলগুলো ধরে রাখতে হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত মুবারক স্থাপন করতে হবে। কাফিরদের মূল পরিকল্পনায় ছিলো মুসলমানদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিসবত মুবারক হতে জুদা করে দেয়া। সেটাই তারাই করেছে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, ইখলাস অর্জন করা যে ফরজে আইন সেই মাসায়ালাটি জানতে হবে শিখতে হবে। এর জন্য ইলমে তাসাউফ চর্চা করতে হবে। যেভাবেই হোক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত মুবারক স্থাপন করতে হবে। এমন দৃঢ়চিত্ত ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। সুন্নত মুবারক অনুসরণ অনুকরণ তথা আমল করার মাধ্যমে এই বিষয়টি ফুটিয়ে তুলতে হবে, প্রকাশ করতে হবে। মূল বিষয়টা হলো- কাফির মুশরিকদের মূল কার্যক্রম হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে উম্মতকে জুদা করে দেয়া। তাহলে মুসলমানদেরও মূল কার্যক্রম রাখতে হবে যেভাবেই হোক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে নিসবত মুবারক স্থাপন করতেই হবে, এই নিসবত মুবারক স্থাপন করার জন্য যতবেশী যিকির আযকার করার দরকার করতে হবে। যতবেশী সোহবত মুবারক ইখতিয়ার করার দরকার তা করতে হবে। যত বেশী সুন্নত মুবারক আমল করার দরকার ততবেশী আমল করতে হবে। যতবেশী হুসনে যন মুহব্বত মুবারক পোষণ করার দরকার ততটুকু করতেই হবে। প্রতিটি মুহুর্ত দায়েমীভাবে মুসলমানদেরকে এই ফিকিরেই থাকতে হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৬ ঘণ্টা আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৬ ঘণ্টা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৬ ঘণ্টা আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৬ ঘণ্টা আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৬ ঘণ্টা আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৬ ঘণ্টা আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৬ ঘণ্টা আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৬ ঘণ্টা আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৬ ঘণ্টা আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ৭ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ৭ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১ দিন আগে