ইমাম-মুয়াজ্জিনদের জন্য হতে পারে বেতন কাঠামো
নিজস্ব প্রতিবেদক:
সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ-স্বায়ত্তশাসিত, ওয়াক্ফ নিয়ন্ত্রিত মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বেতন কাঠামো করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। গতকাল মঙ্গলবার ডিসি সম্মেলন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, আমরা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫ করার কাজে হাত দিয়েছি। ২০২৫ সালের নিরিখে তাদের জন্য একটা পে-স্কেল (বেতন কাঠামো) করা যায় কি না, এটাও আমাদের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন। তাহলে সরকারি, স্বায়ত্তশাসিত, অর্ধ-স্বায়ত্তশাসিত, ওয়াক্ফ নিয়ন্ত্রিত মসজিদগুলোতে ইউনিফাইড পে-স্কেল কার্যকর করতে পারব। আর বেসরকারি মসজিদগুলোতে জেলা প্রশাসকদের মাধ্যমে যে মসজিদগুলো অর্থনৈতিকভাবে সচ্ছল তারা যাতে এই পে-স্কেল কার্যকর করে, আর করতে না পারলে ধীরে ধীরে যাতে সামনে এগিয়ে যায়।
তিনি বলেন, বিভিন্ন জায়গায় অনেক দেবোত্তর সম্পত্তি বেহাত হয়ে গেছে। আমরা মতিঝিলে একটা দেবোত্তর সম্পত্তি উদ্ধার করেছি। সেখানে আমরা বহুতল ভবন নির্মাণ করবো, ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের মাধ্যমে।
ওয়াক্ফ স্টেট উদ্ধার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আইন মন্ত্রণালয়ের সহযোগিতায় হাইকোর্টে একটা স্বতন্ত্র বেঞ্চ করব। ওয়াক্ফ মামলাগুলোর ওখানে শুনানি হবে। তাহলে যারা এই মামলাগুলো করে বছরের পর বছর ধরে ওয়াক্ফ সম্পত্তি খাচ্ছে এদের হাত থেকে সম্পত্তি উদ্ধার করতে পারবো।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।