প্রতিবাদকারীদের বিরুদ্ধে উপদেষ্টার হুমকি
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চট্টগ্রাম বন্দর বিদেশী কোম্পানী ডিপি ওয়ার্ল্ডের হাতে দেয়ার প্রতিবাদকারীদের বিরুদ্ধে হুমকি দিয়েছে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত। একদিকে শ্রমিকদের সাথে বৈঠক করে তাদেরকে আশ্বাস দিয়েছে, আবার বৈঠক থেকে বের হয়েই উল্টো তাদেরকেই হুমকি দিলো উপদেষ্টা।
বন্দর পুরোপুরি সচল না হলে এবং যারা কাজ করতে চায় তাদের বাধা দিলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে বলে হুমকি দিয়েছেন নৌ উপদেষ্টা।
এদিকে গতকাল সকালে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আলোচনার জন্য বন্দর ভবনে গেলে তোপের মুখে পড়ে। তার গাড়ির বহর আটকে স্লোগান দেন আন্দোলনকারীরা। উপদেষ্টা গাড়ি থেকে নেমে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন। বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময়ও শ্রমিক-কর্মচারীরা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। তারা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে স্লোগান দেন।
উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে দুই দিনের জন্য চট্টগ্রাম বন্দরে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন শ্রমিক-কর্মচারীরা। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর জানান, নৌ উপদেষ্টা আমাদের কিছু দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। রমজানের ভোগ্যপণ্য যাতে খালাস হতে পারে সেজন্য আমরা জুমুয়া ও শনিবার কর্মবিরতি স্থগিত করেছি। এর মধ্যে আশ্বাস বাস্তবায়ন না হলে রোববার থেকে ফের কর্মবিরতি চলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)