প্রতিকূলতায় ব্যাহত উদ্ধারকাজ, নিহত ২২ হাজার ছাড়িয়েছে
, ১৯ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ তাসি, ১৩৯০ শামসী সন , ১১ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৮ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রচ- ঠান্ডা-সঙ্গে বাতাস, কখনও আবার বৃষ্টি, এমন প্রতিকূল আবহাওয়ায় তুরস্ক-সিরিয়ায় গত সোমবার ঘটে যাওয়া ভূমিকম্পে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। চারদিনে অনেককে জীবিত বের করে আনা গেলেও সময় বাড়ার সঙ্গে তা ক্ষীণ হয়ে আসছে। বেশিরভাগই উদ্ধার হচ্ছে লাশ। গতকাল জুমুয়াবার (১০ ফেব্রুয়ারি) পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি ২২ হাজার ছাড়িয়েছে।
এখনও ধ্বংসস্তূপে তল্লাশি চলছে উদ্ধারকারীদের। বৈরী আবহাওয়া আর খাবার বা পানি ছাড়া ধ্বংসস্তূপে এতক্ষণ টিকে থাকা প্রায় অসম্ভব। তুর্কি প্রেসিডেন্ট এই ভূমিকম্পকে ‘শতাব্দীর বিপর্যয়’ বলে অভিহিত করেছেন।
অনেক দেশ থেকে আসছে ত্রাণ ও উদ্ধারকারী দল। দেশটির মৌলিক অবকাঠামো পুনর্নিমাণ ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তুরস্ককে বিভিন্ন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
১৯৯৯ সালে তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ১৭ হাজার মানুষ মারা গেছিলেন। এবারের ভূমিকম্প আগের পরিসংখ্যাকেও ইতোমধ্যে ছাপিয়ে গেছে।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১৫০৯টি আফটার শক হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












