প্রক্সি দিয়ে সরকারি চাকরি: যোগ দিতে এসে ধরা ৪ জন
, ০৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছানী, ১৩৯৪ শামসী সন , ২০ জুলাই, ২০২৬ খ্রি:, ০৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
লিখিত ও মৌখিক পরীক্ষায় নিজের বদলে অন্যকে (প্রক্সি) দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিনব জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন তারা। ভেবেছিলেন, সরকারি চাকরিটা এবার হয়েই গেল! কিন্তু শেষ রক্ষা হলো না।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘অফিস সহায়ক’ পদে চূড়ান্ত নিয়োগপত্র পেয়ে চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়েছেন চার যুবক।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার সময় জালিয়াতির বিষয়টি ধরা পড়লে তাদের আটক করা হয়।
এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলার প্রস্তুতি চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শরিফুল ইসলাম বলেন, আমাদের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিতদের যোগদানের তারিখ ছিল।
২০ জন অফিস সহায়ক পদে এবং ৫ জন সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে যোগ দেওয়ার কথা। এর আগে যেদিন তারা মৌখিক পরীক্ষা দেয়, আমরা প্রত্যেকের ছবি তুলে রেখেছিলাম। আজ যারা যোগ দিতে এসেছে, সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখতে গিয়ে চারজনের চেহারায় অমিল পাওয়া যায়।
তিনি আরও বলেন, কাগজপত্র ও ছবি যাচাই করে দেখা যায়, এই চারজন আসলে মৌখিক পরীক্ষা দিতেই আসেননি। তাদের পক্ষে অন্য কেউ এসে প্রক্সি দিয়ে গেছে। পরবর্তীতে আমরা তাদের চ্যালেঞ্জ করলে তারা স্বীকার করে যে, মৌখিক পরীক্ষা তারা দেয়নি, অন্য কেউ দিয়েছে। আমরা এখন তাদের পুলিশের হাতে তুলে দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৪, ২৫ ও ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক (গ্রেড-২০) পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা নিশ্চিত করতে সে সময় অংশগ্রহণকারী সব প্রার্থীর ছবি তুলে রাখা হয়। এরপর চূড়ান্তভাবে নির্বাচিতদের ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় সচিবালয়ের ৩ নম্বর ভবনের ১ নম্বর কক্ষে যোগদানের জন্য ডাকা হয়।
নির্ধারিত সময়ে ওই চারজন যোগ দিতে এলে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে মৌখিক পরীক্ষার দিন তুলে রাখা ছবির সঙ্গে মিলিয়ে দেখলে জালিয়াতির বিষয়টি পরিষ্কার হয়ে যায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, তাদের হয়ে অন্য ব্যক্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। এ বিষয়ে তারা লিখিতভাবে নিজেদের দোষও স্বীকার করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বস্তাবন্দি অবস্থায় পড়ে ছিল শিশুর গলাকাটা মরদেহ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ নিয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অটিজম অন্তর্ভুক্তি নিশ্চিতে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানাল বাংলাদেশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আইফোন চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তরুণ উদ্যোক্তা তৈরিতে গভর্নরের বার্তা, ১০ জন পাবেন ২০ লাখ পর্যন্ত প্রণোদনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সহকারী শিক্ষকের সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র পাননি যশোরের ১০৬ পরীক্ষার্থী
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে কমা মাত্রই দেশে জ্বালানি তেলের দাম কমিয়ে আনা হবে
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনিরাই শাসন করবে ফিলিস্তিন: চীন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রে ইরানি কূটনীতির বাজিমাত, বেকায়দায় ড্রাম-নাহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিচারকদের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আধা ঘণ্টা পর নিভল বনানীর বহুতল ভবনে লাগা আগুন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)