পোশাক শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেয়ার সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক:
মজুরি এবং বছর শেষে ১০ শতাংশ হারে ‘ইনক্রিমেন্ট’ বাড়ানোসহ ১৮টি দাবি নিয়ে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন পোশাক খাতের শ্রমিকরা। তাদের আন্দোলনের জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অধিকাংশ পোশাক কারখানা। এতে ভাটা পড়েছে দেশের রপ্তানি আয়ে। অবশেষে শ্রমিকদের সেই ১৮ দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালিকপক্ষ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভা কক্ষে এ মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
শ্রমিকদের ১৮ দফা:
১. মজুরি বোর্ড পুনর্গঠনপূর্বক শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্র্নিধারণ
২. যে সকল কারখানায় ২০২৩ সালে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও এখনো বাস্তবায়ন করা হয়নি তা দ্রুত বাস্তবায়ন
৩. শ্রম আইন সংশোধন করতে হবে
৪. কোনো শ্রমিকের চাকরি ৫ বছর পূর্ণ হওয়ার পর চাকরি থেকে অব্যাহতি দিলে/চাকরিচ্যুত হলে একটি বেসিকের সমান অর্থ প্রদান করতে হবে, এর সাথে সাংঘর্ষিক শ্রম আইনের ২৭ ধারাসহ অন্যান্য ধারাসমূহ সংশোধন
৫. সকল প্রকার বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ
৬. হাজিরা বোনাস (২২৫ টাকা), টিফিন বিল (৫০ টাকা), নাইট বিল (১০০ টাকা) সকল কারখানায় সমান হারে বাড়াতে হবে
৭. সকল কারখানায় প্রভিডেন্ড ফান্ড ব্যবস্থা চালু
৮. বেতনের বিপরীতে বার্ষিক ইনক্রিমেন্ট ন্যূনতম ১০ শতাংশ করা
৯. শ্রমিকদের জন্য রেশনের ব্যবস্থা চালু
১০. বিজিএমইএ কর্তৃক নিয়ন্ত্রিত বায়োমেট্রিক ব্ল্যাকলিস্টিং করা যাবে না; বায়োমেট্রিক তালিকা সরকারের নিয়ন্ত্রণে রাখতে হবে। (বায়োমেট্রিক হল আঙ্গুলের ছাপ দিয়ে কারখানায় প্রবেশাধিকার। আঙ্গুলের ছাপ গ্রহণ না করলে কারখানায় প্রবেশ করতে পারেন না কর্মীরা।)
১১. সকল প্রকার হয়রানিমূলক এবং রাজনৈতিক মামলা প্রত্যাহার
১২. ঝুট ব্যবসার আধিপত্য বন্ধে ব্যবস্থা গ্রহণ
১৩. কলকারখানায় বৈষম্যবিহীন নিয়োগ প্রদান করতে হবে (নারী-পুরুষ সমান হারে নিয়োগ)
১৪. জুলাই বিপ্লবে ‘শহীদ’ এবং আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত
১৫. রানা প্লাজা এবং তাজরীন ফ্যাশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কল্যাণে তদন্তান্তে যথাযথ ব্যবস্থা গ্রহণ
১৬. শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় ডে-কেয়ার সেন্টার স্থাপন
১৭. অন্যায্যভাবে শ্রমিক ছাঁটাই বন্ধ ও
১৮. নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ ১২০ দিন নির্ধারণ।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।