সহশিক্ষার কু-প্রভাব:
উদয়ন স্কুলে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠী ছাত্রীদের শ্লীলতাহানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের চাপ ও শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এর প্রতিবাদে গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে বিক্ষোভ করেন।
জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোফাজ্জল হোসেনের ছেলে।
সরেজমিনে দেখা যায়, ‘মেয়েদের নিরাপত্তা চাই, হয়রানিমুক্ত স্কুল চাই’ -এমন বিভিন্ন দাবি ও স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে বিদ্যালয় মাঠে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। তবে আন্দোলন চলাকালে বিদ্যালয় কর্তৃপক্ষের কাউকে সেখানে অবস্থান করতে দেখা যায়নি।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী সহপাঠীদের শ্লীলতাহানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় ১০ থেকে ১২ জন শিক্ষার্থীর শ্রেণিকক্ষে উপস্থিতি স্থগিত করেছে স্কুল কর্তৃপক্ষ।
অধ্যাপক মোফাজ্জল হোসেনের দাবি, তার ছেলের সঙ্গে অভিযোগকারী কয়েকজন শিক্ষার্থীর একসময় বন্ধুত্ব ছিল। পরে একটি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের আইডিতে লেখালেখিকে কেন্দ্র করে তাকে ভয়ভীতি দেখানো এবং টাকা নেওয়ার ঘটনা ঘটে। তার ছেলের বক্তব্য অনুযায়ী, টাকা দেওয়া বন্ধ করে ওই শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরই তাকে মারধর করা হয়।
তিনি আরও বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে। তার ছেলেকেও তদন্ত কমিটির পক্ষ থেকে ডাকা হয়েছিল। তবে ছেলের নিরাপত্তার কথা বিবেচনা করে বর্তমানে তারা তাকে নিয়মিত স্কুলে পাঠাচ্ছেন না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৬ ঘণ্টার জন্য টোল মুক্ত থাকছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদারের পরিচয় ‘গ্রাম পুলিশ’
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকায় তিন সদস্যের পরিবারের মাসিক খরচ ৬০ হাজার টাকা
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘যতক্ষণ ষড়যন্ত্র চলবে, ততক্ষণ সড়কে থাকবো’
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মনে হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র’
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুলিশের ঊর্ধ্বতন পদে রদবদল
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে চিঠি
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাত ধ্বংসে শ্রমিকের ব্যানারে নিষিদ্ধ আ. লীগের জ্বালাও-পোড়াও
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিএসসিসি এলাকায় ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’: যা জানালো আবহাওয়া অধিদপ্তর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












