পোশাক খাতে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকাই থাকল
পোশাকশিল্পের প্রবেশ স্তরের শ্রমিক-কর্মচারীর মাসিক ন্যূনতম মজুরি শেষ পর্যন্ত ১২ হাজার ৫০০ টাকায়ই বহাল থাকল। এই গ্রেডের অন্যান্য সুবিধার ক্ষেত্রেও কোনো পরিবর্তন আনা হয়নি। তবে মজুরি বোর্ডের যে খসড়া সুপারিশ ছিল, সে তুলনায় চূড়ান্ত ঘোষণায় অন্যান্য গ্রেডে মজুরি ১২৩ থেকে ৫২৫ টাকা পর্যন্ত বেড়েছে। গ্রেডের সংখ্যা আরও একটি কমিয়ে চারটি করা হয়েছে।
গত রোববার নিম্নতম মজুরি বোর্ডের চূড়ান্ত বৈঠকে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ব্রিফিংয়ে চূড়ান্ত মজুরি ঘোষণা করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।
তিনি জানান, খসড়া সুপারিশের গেজেট প্রকাশের পর বিভিন্ন পক্ষ থেকে পর্যবেক্ষণ পেয়েছেন তারা। মজুরি চূড়ান্ত করার ক্ষেত্রে এসব পর্যবেক্ষণ বিবেচনায় নেওয়া হয়েছে। গত ১১ নভেম্বর গেজেট প্রকাশের পর মোট ১৯৮টি পর্যবেক্ষণ এসেছে মজুরি বোর্ডে। এর মধ্যে মালিকপক্ষ থেকে ১৭৩টি এবং শ্রমিক সংগঠন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান থেকে ২৫টি পর্যবেক্ষণ এসেছে।
ব্রিফিংয়ে সিদ্দিকুর রহমান বলেন, শ্রমিকদের মূল দাবি ছিল গ্রেডের সংখ্যা কমিয়ে চারটি করা। তা-ই করেছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার ভিত্তিতে বিভিন্ন গ্রেডে মজুরি বাড়ানো হয়েছে। তার দাবি, ঘোষিত মজুরি সর্বসম্মত। আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅলের বাংলাদেশ কাউন্সিলসহ শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের অন্যান্য সুবিধা প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পরপরই শ্রমিকদের রেশন সুবিধা চালুর চেষ্টা করবেন তারা। খাদ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে তার কথা হয়েছে। মজুরির কারণে বাড়ি ভাড়া যাতে না বাড়ে সে ব্যাপারেও স্থানীয় প্রশাসন এবং সংসদ সদস্যদের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।