পেঁয়াজের দাম আরও কমেছে, ক্ষুব্ধ কৃষক-ব্যবসায়ীরা
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ আশির, ১৩৯১ শামসী সন , ২১ মার্চ, ২০২৪ খ্রি:, ০৭ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
রাজধানী ঢাকাসহ সারা দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমেছে। ঢাকার অধিকাংশ বাজারেই এখন প্রতি কেজি পেঁয়াজ মিলছে ৪০ থেকে ৪৫ টাকায়। তবে কিছু বাজারে ৫০ টাকাতেও বিক্রি হচ্ছে। আবার ভ্যানে করে যেসব ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি করেন, তারা দাম রাখছেন ৩০ থেকে ৩৫ টাকা। গত মঙ্গলবার ঢাকার কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য পাওয়া যায়।
রাজধানীর কারওয়ান বাজারের অধিকাংশ খুচরা দোকানেই ৪০ থেকে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে। আর পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৭৫ টাকা পাল্লা বা ৩৫ টাকা কেজিতে।
কারওয়ান বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী কবীর হোসেন বলেন, ‘দেশে এখন রবি মৌসুমের ভরপুর পেঁয়াজ উঠছে। তাই পাবনা, ফরিদপুরের মতো পেঁয়াজপ্রধান জেলার মোকাম পর্যায়ে পেঁয়াজের দাম কমে গেছে। তাই আমরা এখন কম দামে ওইসব এলাকা থেকে পেঁয়াজ আনতে পারছি, আমরাও এখন কম দামে বিক্রি করতে পারছি। এ জন্য ঢাকার পাইকারি ও খুচরা, উভয় বাজারেই পেঁয়াজের দাম কমেছে।
এদিকে পাবনা থেকে মুস্তাফিজুর রহমান জানান, পাবনায় পেঁয়াজের বাজার নিম্নমুখী, দাম নিয়ে ক্ষুব্ধ কৃষক। তবে স্বস্তিতে ক্রেতাসাধারণ। গত এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের ভান্ডার পাবনায় হঠাৎ দর নিম্নমুখী হয়েছে। চলতি দুই সপ্তাহের ব্যবধানে বর্তমানে বাজারে পেঁয়াজের দর কেজিতে ৪০ থেকে ৪৫ টাকা আর মণে ৮ থেকে হাজার টাকা নেমে এসেছে। যে পেঁয়াজ গত সপ্তাহে ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ এখন বাজারে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে।
তবে পেঁয়াজের দর নিম্নমুখী হওয়ায় কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। বর্তমান যে দাম পাচ্ছেন কৃষক সেটা দিয়ে কোনো রকমে চলছেন। এর চাইতে কম দাম হলে কৃষক প্রকৃতভাবে ক্ষতির মুখে পড়বেন। তাই ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেশি পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়ার দাবি জানান তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)